আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ডেট্রয়েটে দুর্ঘটনায় বাংলাদেশি পিতা-পুত্রের মৃত্যুর ঘটনায় চালকের ১৫ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০১:৪৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০১:৪৮:১৪ অপরাহ্ন
ডেট্রয়েটে দুর্ঘটনায় বাংলাদেশি পিতা-পুত্রের মৃত্যুর ঘটনায় চালকের ১৫ বছরের কারাদণ্ড
ডেট্রয়েট, ৩ জুন : গত শরতে ডেট্রয়েটের একটি সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত পিতা-পুত্রের মৃত্যুর ঘটনায় দায়ী চালক আলিয়াহ দাজ ঝানে রেনি গ্লেনকে ৭ থেকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে মিশিগানের আদালত।  শুক্রবার তাকে মিশিগান সংশোধন বিভাগের একটি কেন্দ্রে পাঠানো হয় বলে জানিয়েছে ওয়েইন কাউন্টি প্রসিকিউটরের অফিস।
ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১০ অক্টোবর দুপুর ১২:৫১ মিনিটে, যখন হ্যামট্র্যাম্যাক পুলিশ অফিসাররা গ্লেনের গাড়িটিকে ডেট্রয়েটের কোন্যান্টের ৯২০০ ব্লকের একটি পেট্রোল স্টেশনে ট্রাফিক আইনের লঙ্ঘনের কারণে থামান। গ্লেন তখন পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যান, একাধিক ট্রাফিক সিগন্যাল অমান্য করেন এবং পূর্ব ম্যাকনিকলস ও কোন্যান্টের মোড়ে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে স্টার্লিং হাইটসের বাসিন্দা ৩৭ বছর বয়সী ডাঃ সুজন মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার বাবা, ৭৩ বছর বয়সী ডাঃ নূর মিয়া, যিনি গাড়িতে তার সঙ্গে ছিলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং সেদিনই মৃত্যুবরণ করেন।
গ্লেন নিজেও দুর্ঘটনায় আহত হন এবং পরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়—যার মধ্যে রয়েছে পুলিশ অফিসারের কাছ থেকে পালানো, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর অভিযোগ।
চলতি বছরের এপ্রিল মাসে গ্লেন বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে দোষ স্বীকার করে। চূড়ান্ত শুনানিতে প্রসিকিউটরের অফিস জানায়, গ্লেনের বিরুদ্ধে মৃত্যুর জন্য দায়ী বেপরোয়া ড্রাইভিং এবং পুলিশের কাছ থেকে পালানোর দুটি অভিযোগ বহাল থাকলেও, অন্যান্য অভিযোগ খারিজ করা হয়েছে।
গ্লেনের আইনজীবী কেফি ব্র্যাক্সটনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ঘটনা ট্র্যাফিক নিরাপত্তা এবং পুলিশের নির্দেশ অমান্য করার ঝুঁকি নিয়ে রাজ্যজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ