আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত
রোগ নিরীক্ষা ও গবেষণায় অগ্রগতি আশা

মিশিগান রাজ্যে ALS কেস রিপোর্ট করা এখন বাধ্যতামূলক

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০১:৫১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০১:৫১:৪৫ অপরাহ্ন
মিশিগান রাজ্যে ALS কেস রিপোর্ট করা এখন বাধ্যতামূলক
ল্যান্সিং, ৩ জুন : মিশিগানে এখন থেকে অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস (ALS) রোগ শনাক্ত হলে বাধ্যতামূলকভাবে তা রিপোর্ট করতে হবে। রাজ্য স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (MDHHS) মঙ্গলবার জানিয়েছে, ১৫ মে ২০২৫ থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।
ALS, যা লু গেহরিগস রোগ নামেও পরিচিত, একটি প্রগতিশীল ও দুরারোগ্য স্নায়ুবিক রোগ যা মস্তিষ্ক ও মেরুদণ্ডের স্নায়ুকোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা ধীরে ধীরে চলাফেরা, কথা বলা, খাওয়া এবং শ্বাস নেওয়ার ক্ষমতা হারান। বেশিরভাগ রোগীই রোগ নির্ণয়ের তিন থেকে পাঁচ বছরের মধ্যে মারা যান।
MDHHS-এর প্রধান চিকিৎসা নির্বাহী ডা. নাতাশা বাগদাসারিয়ান এক বিবৃতিতে জানান, “সারা দেশে প্রতি বছর ৪,০০০ থেকে ৬,০০০ ALS রোগী শনাক্ত হন। বাধ্যতামূলক রিপোর্টিংয়ের মাধ্যমে রোগ সম্পর্কে আরও নির্ভুল তথ্য পাওয়া যাবে, যা রোগের ঝুঁকির কারণ চিহ্নিত করতে ও গবেষণায় সহায়তা করবে।”
নতুন নিয়ম অনুযায়ী, যারা ALS রোগ নির্ণয় বা চিকিৎসা করেন, সেইসব চিকিৎসক, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে রোগীর কেস MDHHS-এ রিপোর্ট করতে হবে। এই রিপোর্টগুলো ব্যবহার করে রাজ্য একটি ALS রেজিস্ট্রি তৈরি করবে, যা রাজ্যে দীর্ঘস্থায়ী রোগের ধরণ বুঝতে সহায়ক হবে। মিশিগান এখন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাজ্য যেখানে ALS রিপোর্টিং বাধ্যতামূলক হয়েছে।
মিশিগান মেডিসিন ALS সেন্টার অফ এক্সিলেন্সের পরিচালক ডা. ইভা ফেল্ডম্যান এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “এই রেজিস্ট্রি ALS রোগের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিশিগানে ALS আক্রান্তের হার জাতীয় গড়ের তুলনায় বেশি, এই রেজিস্ট্রি সেই কারণ খুঁজে বের করতে সহায়তা করবে।”
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে চিকিৎসা ও গবেষণার মান যেমন উন্নত হবে, তেমনি রোগীদের জন্য ভবিষ্যতে আরও কার্যকর সহায়তা ও সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড