আমেরিকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত

শেলবি টাউনশিপে পুলিশের গুলিতে ট্রয় বাসিন্দার মৃত্যু

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ১২:১৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ১২:২৩:৪৯ পূর্বাহ্ন
শেলবি টাউনশিপে পুলিশের গুলিতে ট্রয় বাসিন্দার মৃত্যু
শেলবি টাউনশিপ, ৪ জুন : গতকাল মঙ্গলবার বিকেলে শেলবি টাউনশিপে এক ট্রাফিক স্টপের সময় পুলিশের গুলিতে ট্রয়ের এক ৪১ বছর বয়সী ব্যক্তি নিহত হয়েছেন।
শেলবি টাউনশিপ পুলিশ বিভাগ জানায়, ঘটনার সূত্রপাত হয় বিকেল ৩:১৭ মিনিটে, যখন ভ্যান ডাইক অ্যাভিনিউ এবং ২২ মাইল রোড এলাকার কাছে একটি সাদা রঙের ক্যারাভান গাড়ি থামানো হয়। ট্রাফিক স্টপের এক পর্যায়ে ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে দক্ষিণ দিকে পালিয়ে যান। পুলিশ জানায়, এরপর শুরু হয় পেছনে ধাওয়া। অফিসাররা তাকে থামাতে বলেন এবং এক পর্যায়ে টেজার (বিদ্যুৎ শক দিয়ে থামানোর অস্ত্র) ব্যবহার করেন, কিন্তু তিনি দৌড়াতে থাকেন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ওই ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র বের করেন। পুলিশ বলছে, অফিসার একাধিকবার মৌখিকভাবে অস্ত্র ফেলতে বলেন, কিন্তু নির্দেশ অমান্য করার পর অফিসার তাকে গুলি করেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মারা যান। পুলিশ হাসপাতালে তার পরিচয় নিশ্চিত করেছে, তবে প্রকাশ্যে তার নাম প্রকাশ করেনি। ঘটনার ব্যাপারে  পুলিশ এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি—বিশেষ করে কেন গাড়িটি থামানো হয়েছিল, অফিসার কত রাউন্ড গুলি চালিয়েছেন, বা সন্দেহভাজনের শরীরে কোথায় গুলি লেগেছে তা জানা যায়নি। ঘটনার সময় ওই ব্যক্তি গাড়ির একমাত্র যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পুলিশ বিভাগের নীতিমালার অংশ হিসেবে, জড়িত অফিসারকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।
এদিকে, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে পুরো বিষয়টি ম্যাকম্ব কাউন্টি শেরিফের অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন

আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন