আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

মেট্রো ডেট্রয়েটে মানব ও অর্থ পাচারের অভিযোগে দুই নারী অভিযুক্ত

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ১২:৩৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ১২:৩৯:২৭ পূর্বাহ্ন
মেট্রো ডেট্রয়েটে মানব ও অর্থ পাচারের অভিযোগে দুই নারী অভিযুক্ত
হুয়াং এবং জু/Oakland County Sheriff's Office 

মেট্রো ডেট্রয়েট, ৪ জুন : মেট্রো ডেট্রয়েট এলাকায় সংঘবদ্ধভাবে মানব পাচার এবং অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন দুই নারী। অভিযুক্ত রানিং “লিসা” হুয়াং (৬২) এবং চুনসিউ “ইভা” জু (৪৭)-এর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ গঠন করেছে ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটরের অফিস।
এই মামলাটি রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ছয় মাসব্যাপী যৌথ তদন্তের ফসল, যা নোভি, ফার্মিংটন হিলস, লিভোনিয়া ও শেলবি টাউনশিপে ছড়িয়ে থাকা একাধিক ম্যাসাজ পার্লারে পরিচালিত হতো বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর কারেন ম্যাকডোনাল্ড বলেন, “দীর্ঘদিন ধরে মানব পাচার আমাদের চারপাশে ছায়ার মতো ছড়িয়ে ছিল। আজ আমরা দেখাতে চাই, এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।”
হুয়াংকে সাউথফিল্ডের ৪৬তম জেলা আদালতে এবং জু’কে নোভির ৫২-১ জেলা আদালতে তোলা হয়। হুয়াংয়ের বিরুদ্ধে মানব পাচারের উদ্যোগ, পতিতাবৃত্তি থেকে আয় গ্রহণ, ও একজন ব্যক্তিকে পতিতাবৃত্তির জন্য পরিবহনের অভিযোগ আনা হয়েছে। তার বন্ড নির্ধারণ করা হয়েছে ৫০,০০০ ডলার। ১১ জুন নির্ধারিত রয়েছে তার পরবর্তী শুনানি।
অন্যদিকে জু’র বিরুদ্ধে একই ধরনের মানব পাচারের অভিযোগে মামলা করা হয়েছে এবং তার বন্ড নির্ধারণ করা হয়েছে ১৫০,০০০ ডলার।
আদালতের নথি অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দুই আসামির পক্ষেই কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।
পুলিশ ও প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, দুই আসামি ম্যাসাজ পার্লারগুলোর আড়ালে একটি অপরাধমূলক চক্র পরিচালনা করতেন। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং কখনো রাজ্যের বাইর থেকে নারীদের এনে, জোরপূর্বক যৌন সেবা দিতে বাধ্য করা হতো।
ভুক্তভোগীদের কেউ কেউ ইংরেজি বলতে পারতেন না, তাদের যাতায়াতের কোনো উপায় ছিল না এবং তাদের উপার্জিত অর্থ হুয়াং ও জু-কে হস্তান্তর করতে বাধ্য করা হতো। নারীদের সপ্তাহে সাত দিন, দিনে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো।
অভিযোগে আরও বলা হয়েছে, ভুক্তভোগীদের রাজ্যের বাইরে থেকেও এনে কাজে লাগানো হতো, যা আন্তঃরাজ্য মানব পাচারের নির্দেশ করে।
ওয়েস্ট ব্লুমফিল্ড পুলিশ বিভাগ জানায়, ২৮ মে অভিযানে এই অপরাধচক্রটি ভেঙে ফেলা হয়। তদন্তে সহায়তা করে নোভি, ফার্মিংটন হিলস এবং শেলবি টাউনশিপের আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনা মিশিগানে সাম্প্রতিক সময়ে মানব পাচারবিরোধী অভিযানের একটি বড় সাফল্য বলে মনে করছেন আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ