আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার
বাংলাদেশিদের মধ্যে ব‍্যাপক আগ্রহ 

আটলান্টিক সিটিতে আগাম ভোটগ্রহণ চলছে

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০১:২৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০১:২৬:২৪ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে আগাম ভোটগ্রহণ চলছে
আটলান্টিক সিটি, ৪ জুন : নিউজার্সি রাজ্যে  তিন জুন,মঙ্গলবার থেকে শুরু হয়েছে আগাম ভোটগ্রহণ। এই আগাম ভোটগ্রহণ চলবে আগামী আট জুন, রবিবার পর্যন্ত।  তিন জুন,মঙ্গলবার থেকে সাত জুন, শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা এবং আট জুন, রবিবার সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত আগাম ভোটগ্রহণ  চলবে। আগামী দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠিত হবে প্রাইমারি নির্বাচন। আটলান্টিক সিটির ১৫, উওর জর্জিয়া এভিনিউতে অবস্থিত কোয়ারেমবা হলে প্রবাসী বাংলাদেশি ভোটাররা সহ অন্যান্য কমিউনিটির ভোটাররা আগাম ভোট দিচ্ছেন ।
আটলান্টিক সিটিতে আগাম ভোট দেয়ার ব্যাপারে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল আগ্রহ দেখা গেছে। বিশেষ করে এবারের নির্বাচনে সিটির কাউন্সিল এট লারজ পদে আটলান্টিক সিটির ডেমোক্র্যাটিক কমিটির মনোনীত প্রার্থী হিসাবে বাংলাদেশি আমেরিকান মো: সোহেল আহমেদ ও অন্য প‍্যানেল থেকে মো: আকবর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করায় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির লোকজনের মধ্যে আগাম ভোট দেয়ার ব্যাপারে আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
এবারের প্রাইমারি নির্বাচনে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। তাই দশ জুন, মংগলবারের অপেক্ষায় না থেকে ভোটাররা আগাম ভোট দিচ্ছেন। এব্যাপারে বাংলাদেশি কমিউনিটির ভোটাররা বেশ এগিয়ে।
আগাম ভোটগ্রহণের প্রথম দিন অনুকূল আবহাওয়ায় প্রবাসী বাংলাদেশিসহ এশিয়ান অভিবাসীদের আগাম ভোট প্রদান সহ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ ও কর্মতৎপরতা ছিল বেশ লক্ষ্যণীয় । 
আগাম ভোট প্রদান শেষে বাংলাদেশ কমিউনিটির লোকজন অধীর আগ্রহে তাকিয়ে থাকবে দশ জুনের নির্বাচনি ফলাফলের দিকে। ভোট দেয়ার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার প্রয়োগ যেমন নিশ্চিত হবে, তেমনি কমিউনিটিতে তাদের অবস্থানও সুসংহত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি