আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩

যুক্তরাষ্ট্রে কৃষি সন্ত্রাসবাদের অভিযোগে আটক চীনা গবেষকের শুনানি পিছিয়েছে

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ১২:৩৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ১২:৩৮:৩২ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে কৃষি সন্ত্রাসবাদের অভিযোগে আটক চীনা গবেষকের শুনানি পিছিয়েছে
ইউনিভার্সিটি অব মিশিগানের  চীনা স্কলার ইউনকিং জিয়ান/Sanilac County Jail

ল্যান্সিং, ৬ জুন : জৈবিক রোগজীবাণু পাচারের অভিযোগে অভিযুক্ত ইউনিভার্সিটি অব মিশিগানের চীনা গবেষকের শুনানি আইনজীবী নিয়োগের কারণে স্থগিত করা হয়েছে।
চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেটপ্রাপ্ত এবং ইউনিভার্সিটি অব মিশিগানে কর্মরত একজন চীনা গবেষকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জৈবিক রোগজীবাণু ফুসারিয়াম গ্রামিনিয়ারাম পাচারের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গবেষক ইউনকিং জিয়ান (৩৩) গত বৃহস্পতিবার ফেডারেল আদালতে হাজির হন, তবে তিনি নিজস্ব আইনজীবী নিয়োগ করতে চাওয়ায় শুনানি আগামী ১৩ জুন পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।
ফুসারিয়াম গ্রামিনিয়ারাম একটি ছত্রাকজাতীয় রোগজীবাণু, যা মূলত গম ও ভুট্টার মতো খাদ্য ফসলে আক্রমণ করে। যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটরদের দাবি, এটি কৃষি সন্ত্রাসবাদের জন্য ব্যবহৃত হতে পারে। তারা আরও জানান, এটি একটি গুরুতর জাতীয় নিরাপত্তা ইস্যু, কারণ এর দ্বারা খাদ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে।
জিয়ানের সঙ্গে যুক্ত তার প্রেমিক জুনিয়ং লিউ (৩৪) - যিনি ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ইউনিভার্সিটি অব মিশিগানের ল্যাবে জিয়ানের সঙ্গে কাজ করেছেন - তাকেও এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। চীনে ফেরত পাঠানোর আগে, তদন্তকারীরা লিউ’র আইফোনে এমন একটি প্রবন্ধ খুঁজে পান যেখানে বলা হয়েছে “পরিবর্তিত জলবায়ু অবস্থার অধীনে উদ্ভিদ-প্যাথোজেন যুদ্ধ” কেমন হতে পারে, এবং কীভাবে ফুসারিয়াম ফসলের জন্য ধ্বংসাত্মক হতে পারে।
এফবিআই’র মতে, তদন্তে এমন প্রমাণ পাওয়া গেছে যা ইঙ্গিত করে যে জিয়ান চীনা কমিউনিস্ট পার্টির সদস্য এবং তিনি চীনা সরকারের একটি ফাউন্ডেশন থেকে অর্থ পেয়েছিলেন গবেষণার জন্য, যার অন্যতম প্রধান লক্ষ্য ছিল এই রোগজীবাণু নিয়ে কাজ করা।
জিয়ান বর্তমানে ফেডারেল হেফাজতে রয়েছেন এবং ১৩ জুন পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তার নিযুক্ত পাবলিক ডিফেন্ডার কেসি সোয়ানসন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস