আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
প্রধান উপদেষ্টা ইউনূসের ঘোষণা

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন:

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ১২:৫২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ১২:৫২:২১ অপরাহ্ন
২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন:
ঢাকা, ৬ জুন: আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ তথ্য জানান।
ভাষণের শুরুতেই তিনি শিশু থেকে শুরু করে দেশের সকল শ্রেণির মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা হিংসা ও বিদ্বেষমুক্ত একটি দেশ গড়তে চাই।” এরপর তিনি নির্বাচন নিয়ে মানুষের আগ্রহের কথা উল্লেখ করে জানান, নির্বাচন ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে হওয়ার কথা থাকলেও এখন তা নির্দিষ্টভাবে এপ্রিল ২০২৬-এর প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা বলেন, “ত্রুটিপূর্ণ নির্বাচনই আমাদের অতীতের রাজনৈতিক সংকটগুলোর মূল কারণ। এবার আমরা চাই একটি পরিচ্ছন্ন, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন হোক যা ভবিষ্যৎ সংকট রোধ করবে।”
তিনি আরও বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিন ম্যান্ডেট নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। রোজার ঈদের আগেই সংস্কার ও বিচারের অগ্রগতির বিষয়ে জনগণ গ্রহণযোগ্য অগ্রগতি দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভাষণের শেষাংশে তিনি বলেন, “আমরা এমন নির্বাচন চাই, যা দেখে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা চাই সর্বাধিক দল, সর্বাধিক প্রার্থী, সর্বাধিক ভোটার অংশগ্রহণ করুক—এমন নির্বাচন যেন ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য হিসেবে স্মরণীয় হয়ে থাকে।” তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ প্রকাশ করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০