আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

পন্টিয়াকে সমাবর্তনে রক্তপাতের ছক ভেস্তে দিল পুলিশ

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ০১:১৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ০১:১৫:৩৯ অপরাহ্ন
পন্টিয়াকে সমাবর্তনে রক্তপাতের ছক ভেস্তে দিল পুলিশ
পন্টিয়াকের স্নাতকোত্তর অনুষ্ঠানে সম্ভাব্য গণহত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ২০ বছর বয়সী জামারিয়ন হার্ডিম্যান বর্তমানে পলাতক এবং তাকে ওয়ান্টেড হিসেবে খুঁজছে ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিস/Kara Berg, The Detroit News

পন্টিয়াক, ৬ জুন : পন্টিয়াকের একটি হাই স্কুলের স্নাতক অনুষ্ঠানে সম্ভাব্য গণহত্যার ঘটনা নস্যাৎ করেছে ওকল্যান্ড কাউন্টি শেরিফের দপ্তর। 
শেরিফ মাইকেল বাউচার্ড শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে এবং কর্তৃপক্ষ ২০ বছর বয়সী জামারিয়ন হার্ডিম্যান নামে আরেক ব্যক্তিকে খুঁজছে।
শেরিফ মাইকেল বাউচার্ড শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের বিশ্বাস, আমরা একটি সম্ভাব্য গণহত্যা ঠেকাতে পেরেছি।”
ঘটনাটি ঘটে ইউনাইটেড হোলসেল মর্টগেজ বিল্ডিংয়ে, যেখানে অনুষ্ঠান চলাকালে মারামারির খবর পেয়ে ডেপুটিরা পৌঁছান। এরপর স্ন্যাপচ্যাটে এক পোস্ট দেখা যায় যেখানে অনুষ্ঠানে গুলি চালানোর হুমকি দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা সন্দেহভাজন দুই ব্যক্তিকে নজরে রেখে দেখতে পান তারা গাড়ির নিচে কিছু প্যাকেট রেখে যায়। প্যাকেটগুলোর একটিতে ৪০ রাউন্ড ম্যাগাজিনসহ একটি গোলাপি এআর-স্টাইলের পিস্তল এবং অন্যটিতে ৪০ রাউন্ড স্টিক ম্যাগাজিন সহ একটি কালো হ্যান্ডগান ছিল। 
বাউচার্ড বলেন, “শুধুমাত্র দুটি অস্ত্র দিয়েই ৮০ রাউন্ড গুলির সম্ভাব্য ফায়ারপাওয়ার ছিল। যদি এটি বাস্তবায়িত হতো, আমরা একটি ভয়াবহ ঘটনা দেখতাম।” এ ঘটনায় ১৯ বছর বয়সী সন্দেহভাজন বর্তমানে ওকল্যান্ড কাউন্টি জেলে আটক। জামারিয়ন হার্ডিম্যান পূর্বে অস্ত্র মামলার কারণে প্রবেশনে ছিলেন এবং তার বিরুদ্ধে অস্ত্র ও সহিংসতার অতীত রেকর্ড রয়েছে।
শেরিফ বাউচার্ড সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “যেকোনো হুমকি বা সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। এটি জীবন বাঁচাতে পারে।”
শেরিফ মাইকেল বাউচার্ড জানান, হামলার পরিকল্পনাকারীদের মধ্যে কেউ সরাসরি স্কুলের শিক্ষার্থী না হলেও অনুষ্ঠানে তাদের বন্ধু, আত্মীয় এবং পরিচিতজন উপস্থিত ছিলেন। সেই সঙ্গে, পলাতক সন্দেহভাজনের সম্প্রদায়ের লোকজনের সঙ্গে পুরনো বিরোধ ছিল বলে জানা গেছে।
বাউচার্ড বলেন, “আজকাল অনেকেই সামান্য বিরোধেও সহিংসতার পথ বেছে নিচ্ছে। আগের দিনে যেখানে মানুষ তর্ক-বিতর্ক বা মুষ্টিযুদ্ধের মাধ্যমে বিষয় মেটাতো, এখন সেটি সরাসরি অস্ত্রের দিকে গড়ায়। আন্তঃব্যক্তিক দ্বন্দ্বগুলো আলোচনার মাধ্যমে সমাধান না করে অনেকেই গুলি বা হামলাকেই সমাধান মনে করে বসে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত