আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

বৃটেনের কার্ডিফে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৫ ০২:০২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৫ ০২:০২:০৬ পূর্বাহ্ন
বৃটেনের কার্ডিফে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত
কার্ডিফ, ৭ জুন : বছর ঘুরে প্রতিটি ঈদ আমাদেরকে শুধু অনাবিল আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার পাশাপাশি সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।  আত্মত্যাগ ও বিসর্জনের মহান বার্তাকে বুকে লালন করে গত ৬ জুন শুক্রবার বৃটেনের ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ শহরের মুসলিম কমিউনিটি বিপুল উৎসাহ উদ্দীপনায় ও যথাযোগ্য মর্যাদায় আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে হাজারও লোকের উপস্থিতিতে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করা হয়েছে।
কার্ডিফের শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারে সকাল ৮টায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান এবং সকাল ৯.৩০ মিনিটে  দ্বিতীয় জামাতের নামাজ আদায় করান হাফিজ মাওলানা  মিফতাউর রহমান কামিল। 
রিভারসাইড জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ৮টায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির ও সকাল ১০টায় অনুষ্ঠিত ২য় জামাতের নামাজে ঈমামতি করেন হাফিজ মাওলানা জালাল উদ্দিন।
খোতবা পূর্ব আলোচনায় ইমামগণ ঈদ উল আযহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর, মূলত মহাণ আল্লাহু রাব্বুল আলামিনের  নৈকট্য ও সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আত্মকুরবান করার চেতনা জাগ্রত করে বলে উল্লেখ করেন। 
শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আব্দুল মুমিন ও সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল, জালালিয়া মসজিদের চেয়ারম্যান লিলু মিয়া ও সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানিয়ে উভয় মসজিদ প্রতিষ্টাকাল থেকে আজাবধি যারা অর্থ, সময় ও শ্রম দিয়ে অক্লান্ত পরিস্রম করেছেন যাদের কারনে আমরা এত সুন্দর মসজিদ পেয়েছি অনেক আমাদের মাঝে নেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও মহান আল্লাহ্‌ যেনো তাদেরকে জান্নাতবাসী করেন এবং যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীঘায়ু কামনা করে সবার নিকট দোয়া চেয়েছেন। উভয় মসজিদের ইমাম ও খতীবগন দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি  কামনা সহ বাংলাদেশের শান্তি কামনা  করেছেন।

এদিকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান, ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনর  কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়। মুসলমানরা কুরবানিকৃত পশুর মাংস নিডি আত্মীয়স্বজন ও দুঃস্থদের মধ্যে বিলিয়ে দিয়ে সবাইকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার মানসে  এর ত্যাগের মহিমা আমাদেরকে আরও উদার ও মানবিক হতে শিক্ষা দিবে। ঈদ-উল-আজহার ত্যাগ ও উৎসর্গের মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো এবং পরস্পরের নৈকট্যে আসবো বলে প্রত্যাশা সহ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ, আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক-এ হোক ঈদের চাওয়া। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড