আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ক্ষমতাসীনরা শত্রু সাবেক ক্ষমতাসীনরা মিত্র ভাবছে : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৩ ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৩ ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন
ক্ষমতাসীনরা শত্রু সাবেক ক্ষমতাসীনরা মিত্র ভাবছে : মোমিন মেহেদী
ঢাকা, ১৬ মে : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশের রাজনীতির দুটি পক্ষের একটি ক্ষমতায় আসতে, আরেকটি ক্ষমতায় থাকতে চেষ্টা করছে, তারই ধারাবাহিকতায় জনগণও কূটনীতিকদেরকে ক্ষমতাসীনরা শত্রু সাবেক ক্ষমতাসীনরা মিত্র ভাবছে।
১৬ মে সকাল ১০ টায় পুরানা পল্টনে ‘কূটনৈতিক সম্পর্কচ্ছেদ দেশের জন্য বিপদজনক হয়ে উঠতে পারে’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারা ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক কোয়েল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী. সদস্য সাদিয়া জাহান নিতু প্রমুখ। নেতৃবৃন্দ এসময় আরো বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশ মহান ভাষা আন্দোলনের জন্য, মহান মুক্তিযুদ্ধের জন্য আলোচিত হলেও এখন নীতিহীন কর্মের জন্য, অপরাধ-দুর্নীতি-অর্থ পাচারের জন্য সমালোচিত হচ্ছি, নিষিদ্ধ হচ্ছি। এমন একটা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পরিবর্তে অবনতি যারা ঘটাচ্ছেন, তাদের প্রতি আহবান জানাচ্ছি- আগে নিজেদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করুন, তারপর বিশ্ব মোড়লদের বিরুদ্ধে লড়বেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ