আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

মাধবপুরে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০১:১০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০১:১০:৫২ পূর্বাহ্ন
মাধবপুরে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
মাধবপুর, (হবিগঞ্জ)  ৯ জুন : মাধবপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের গুমুটিয়া-শিবপুর গ্রামবাসী ও মহিউদ্দিন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক অনন্য উদ্যোগ হিসেবে ওয়ার্ডের বিভিন্ন দপ্তর হতে অবসরপ্রাপ্ত চাকুরিজীবীদের গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ড. মোঃ আলী ওয়াক্কাস, অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সিরাজুর রহমান সারোয়ার, সিলেট জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোঃ জামাল মিয়া, হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ ভট্টাচার্য্য, গাজীপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মুফতি মাওঃ রফিকুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক মাওঃ ফারুক মিয়া, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, সাবেক কাউন্সিলর মোঃ এমদাদুর রহমান ফেরদৌস, প্রধান শিক্ষক বিজয় ভট্টাচার্য্য, এস এম সামছুর রহমান, ভানু চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রনি, বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ সামছুদ্দিন আহমেদ, চন্দন রায়, দীপক রায়, আয়োজক সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডের গবেষনা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিছির আলী, পিন্টু ভট্টাচার্য্য, অনুষ্ঠানের সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ লাল মিয়া ও সঞ্চালক নাহিদ আহমেদ প্রমুখ।
সম্মানিত অবসরপ্রাপ্ত ব্যক্তিদের হাতেক্রেস্ট তুলে দিয়ে তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজে গুণীজনদের সম্মানিত করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি