আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

মিশিগানে গোয়াইনঘাট এসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা ও ঈদপুনর্মিলনী

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০১:৫৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০১:৫৩:১৫ পূর্বাহ্ন
মিশিগানে গোয়াইনঘাট এসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা ও ঈদপুনর্মিলনী
ওয়ারেন,, ১০ জুন :  গত রোববার সন্ধ্যায় ওয়ারেন সিটির অভিজাত আলিফ রেস্টুরেন্টে গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের নবগঠিত কমিটির ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। 
প্রথম পর্বে সংগঠনের বিদায়ী সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয় এবং শপথ বাক্য পাঠ এর মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফয়সল আহমেদ। উপস্থিত ছিলেন উপদেষ্টা অরবিন্দু চৌধুরী মৃদুল, ফিটজজেরাল্ড স্কুল বোর্ড এর ট্রাস্টি ড. খাজা শাহাব আহমেদ, ওয়ারেন সিটি বোর্ড অফ রিভিউ এর ভাইস চেয়ার ফয়সল আহমেদ, সিলেট জামেয়া উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আক্তার হোসেন মাসুক, পৃষ্টপোষক ও সাবেক ইউপি সদস্য রসেন্দ্র দাস(লাল মেম্বার), বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সেলিম আহমেদ, কানাইঘাট সমিতির সভাপতি শরীফ উদ্দিন, গ্রেটার কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান এবং মিশিগান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম বদরুল এবং যৌথভাবে পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক তরিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ও ইফতেখার আহমেদ হেলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন, বড়লেখা সমিতির সাধারণ সম্পাদক কামাল পাশা, মেইনস্ট্রিম রাজনীতিবিদ কবির আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ফয়সল আহমেদ মুন্না, কমিউনিটি ব্যক্তিত্ব মোস্তাক আহমেদ মুক্তা, আব্দুল বাসিত, সিরাজুল ইসলাম মুরাদ, জুবের আহমেদ, খসরু আহমেদ প্রমুখ। সংগঠনের পক্ষ হতে বক্তব্য রাখেন মোঃ আশরাফুল আমিন, মোঃ হেলাল আবেদীন, কয়েস আহমেদ, প্রভাষক আলিম উদ্দিন, জালাল আবেদীন, ওলিউর রহমান, আবুল হাসনাত রতন, বেলাল আল আজাদ, বেলাল উদ্দিন মাস্টার, সালমান আহমেদ, রানু মিয়া, শামসুদ্দিন, হারুনুর রশিদ, মঈনুদ্দিন, মামুনুর রশিদ, আব্দুল খালিক , জাকির মুন্না প্রমুখ।
অতিথিদের বক্তব্যে বক্তারা সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং স্বদেশ গেলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গোয়াইনঘাট ভ্রমণের আহবান জানান।
বিদায়ী সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ এবং সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী আবেগআপ্লোত হয়ে সংগঠনের প্রতিষ্টা থেকে সকলের ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে অর্জিত গৌরবের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম বদরুল ও সাধারণ সম্পাদক তরিক উদ্দিন বলেন, সংগঠনের ভালোবাসায় আমরা সিক্ত। সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করার জন্যে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। সর্বশেষ আগত অতিথিবৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন এবং মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি