আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

আইল রয়্যাল জাতীয় উদ্যান থেকে দুই ক্যাম্পারের মৃতদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০১:৩২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০১:৩২:৪৮ অপরাহ্ন
আইল রয়্যাল জাতীয় উদ্যান থেকে দুই ক্যাম্পারের মৃতদেহ উদ্ধার
মিশিগান, ১০ জুন : আইল রয়্যাল জাতীয় উদ্যানে ক্যাম্পিং করতে গিয়ে দুই ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহান্তে হাউটনের কাছে পার্কের একটি প্রত্যন্ত ব্যাককান্ট্রি ক্যাম্পগ্রাউন্ডে দুই ক্যাম্পারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রবিবার বিকেল ৪টার দিকে দুটি পৃথক রিপোর্টে মৃতদেহ পাওয়ার তথ্য জানানো হয়। এরপর দুই রেঞ্জার রাতভর ১১ মাইল হেঁটে ক্যাম্পগ্রাউন্ডে পৌঁছান এবং সোমবার ভোরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত ক্যাম্পারদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মৃত্যুর কারণও এখনো অজানা বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। ঘটনাস্থলে অতিরিক্ত তদন্তকারী দল ও বিমান সহায়তা পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানাতে পারছে না কর্তৃপক্ষ।
গত এক বছরে এটি আইল রয়্যাল এবং আশপাশের এলাকাগুলিতে বেশ কয়েকটি মৃত্যুর মধ্যে একটি। মাত্র কয়েক সপ্তাহ আগে, একই পার্কের লেক সুপিরিয়রে স্কুবা ডাইভিং করার সময় এক ৭০ বছর বয়সী ব্যক্তি মারা যান। ২০২৪ সালের নভেম্বরে পিকচার্ড রকস ন্যাশনাল লেকশোরের কাছে লেক সুপিরিয়রে একটি মৃতদেহ ভেসে আসে। ২০২৪ সালের মে মাসে, হাইকিং করার সময় ৪৫ বছর বয়সী হল্যান্ড শহরের এক ব্যক্তি মৃত্যুবরণ করেন।
ওহাইওভিত্তিক ক্যাম্প সেফ নামের একটি নিরাপত্তা সংস্থা ক্যাম্পারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে: নিচু ও সহজে প্লাবিত হয় এমন স্থানে ক্যাম্প না করার পরামর্শ দেওয়া হয়েছে। মৃত গাছ, ঝুঁকিপূর্ণ ভূখণ্ড, বিষাক্ত উদ্ভিদ, ও মৌমাছির উপস্থিতি থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। তাঁবু যেন ক্যাম্পফায়ারের কাছাকাছি না হয়, সেটিও নিশ্চিত করতে বলা হয়। পোর্টেবল গ্যাস হিটার ব্যবহারে সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সঙ্গে রাখার পাশাপাশি হাঁটার সময় ভারসাম্য রক্ষায় একটি লাঠি ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”