আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

বরগুনায় সরকারি পুল চুরি করে বিক্রি, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০১:৪৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০১:৪৮:০০ পূর্বাহ্ন
বরগুনায় সরকারি পুল চুরি করে বিক্রি, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ
বরগুনা, ১১ জুন : বরগুনার বামনা উপজেলায় সরকারি লোহার পুল চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে। চুরির ঘটনা ঘটেছে এক মাস আগে, কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) একটি প্রকল্পের অধীনে কালভার্ট নির্মাণের আগে একটি পুরনো লোহার পুল রাতের আঁধারে ভেঙে নিয়ে বিক্রি করে দেয়া হয়। উপজেলা ইঞ্জিনিয়ার এ বিষয়ে সত্যতা স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে এখনো কোনো দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এদিকে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক জসিম মেহেদীর উপর হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে। ৩ জুন, মঙ্গলবার, তিনি ও তার অনুসারীরা ওই সাংবাদিককে হুমকি দেন বলে জানা যায়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৫) করা হয়েছে।
এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, রিয়াদ চৌধুরী অতীতে চেক জালিয়াতি ও নারী কেলেঙ্কারির সঙ্গেও জড়িত ছিলেন। এলাকাবাসী বলেন, পতিত স্বৈরাচারী সরকারের পতনের পর যুবদলের পদবী ব্যবহার করে তিনি ক্ষমতার অপব্যবহার করছেন এবং আধিপত্য বিস্তার করে চলেছেন।
এ বিষয়ে প্রশাসনের নিরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তারা দ্রুত তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের