আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

ওরলান্ডোতে সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাবের কমিটি গঠন

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ১২:২৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১২:২৩:৫৬ অপরাহ্ন
ওরলান্ডোতে সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাবের কমিটি গঠন
ফ্লোরিডা, ১১ জুন : সেন্ট্রাল ফ্লোরিডায় প্রবাসীদের বসবাস কম বেশী চার দশক ৷ সেন্ট্রাল ফ্লোরিডায় এই চারদশকে নানান সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে এবং সংগঠন গুলো প্রবাসীদের নানান বহুমাত্রিক সেবা দিয়ে যাচ্ছে। 
সেন্ট্রাল ফ্লোরিডায় বসবাসরত নানান স্পোর্টস সংশ্লিষ্ট খেলায়াড়রা দীর্ঘদিন থেকে একটি স্পোর্টস ক্লাব গঠনের প্রয়োজনীতা বোধ করছিলেন। ওরলান্ডো ব্যাডমিন্টন ক্লাব, বেঙ্গলী  টাইগার্স ক্রিকেট টীম দীর্ঘদিন থেকে নানা ইভেন্ট এর আয়োজন করে আসছিল। ওরলান্ডো ব্যাডমিন্টন ক্লাব সফলভাবে ৫ বার ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়েজন করে প্রশংসিত হয়েছে। অনেকেটা আনঅফিশিয়াল এই স্পোর্টস একটিভিটি গুলো ধারাবাহিক ভাবে চলমান রযেছে। 
গতকাল ১০ জুন ওরলান্ডোর  বোম্বে গ্রীলে দুপুর ৩ টায় সেন্ট্রাল ফ্লোরিডার স্পোর্টস সংশ্লিষ্টরা এবং বিভিন্ন সংগঠনের সংগঠকরা এক উন্মুক্ত সভায় মিলিত হন। 
ওরলান্ডোর কৃতি খেলোয়াড় শফিক চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠক রাসেল মিয়ার পরিচালনায় ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের প্রয়োজনীতা নিয়ে সভায় ব্যাপক  আলাপ আলোচনা হয়৷ উন্মুক্ত সভায় সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব ইনক গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহিত হয়৷ উন্মুক্ত সভায়  আলোচনা  করেন, আমিন হক, নান্টু চৌধুরী, সাদ জামান আপেল, সাংবাদিক জুয়েল সাদত, সাইফুল সরকার,, রোমেল হোসেন, জেসন চৌধুরী তাহের, রকিবুল আলম, কোচ মাইকেল, বাবুল হাই, আনোয়ার হোসেন সেন্টু, জনাব আসিফ, বাহার হোসেন।  সভায় ব্যাপক আলোচনার পর সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব ইনক এর পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 
কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি, শফিক চৌধুরী, সহ সভাপতি রাসেল মিয়া, জামাল শাহ, মুরাদ হোসেন, আতাউর রহমান, নাহিদ এহসান সিপিএ, সাধারণ সম্পাদক বাহার হোসেন, জয়েন্টে সেক্রেটারী রকিবুল হাসান আলম, মহসিন মিয়া, ট্রেজারার ইমরান হোসেন, সহকারী ট্রেজারার কাজী নাহিদ,  স্পোর্টস সেক্রেটারী মনো রহমান বাচ্চু, ওর্গানাইজিং সেক্রেটারী মাসুম রেজা উদ্দিন, সহকারী ওর্গানাইজিং সেক্রেটারী শাহজামাম টুটুল, মিডিয়া সেক্রেটারী জুয়েল সাদত, ফুটবল সেক্রেটারী রন্জু, ক্রিকেট সেক্রেটারী সাইফুল সরকার, ব্যাডমিন্টন সেক্রেটারী ওমর ফারুক, কমিউনিকেশন সেক্রেটারী রাশু, ইন্টাটেইনমেন্ট সেক্রেটারী দীপ, কোচ লি, কোচ মাইক, স্পোর্টস সেক্রেটারী রিয়াজ ।। 
এডভাইজার হিসাবে মনোনীত হয়েছেন সাইফুল ভুইয়া, বাবুল হাই, আনোয়ার হোসেন সেন্টু, ফখরুল আহসান শেলী, আমিন হক, আশিক চৌধুরী মুন্না, জিল্লুর সৈয়দ, শিপু খন্দকার, মো : হোসেন শাহিন, নাজিমুল্লাহ লিটন, সানসুদ তোহা, আজম চৌধুরী, মারুুফ আহমদ, জেসন চৌ তাহের, রোমেল হোসেন, ইউনুস হোসেন, মোহামদ চৌধুরী মুনা,  ইলিয়াস ঠাকুর, হাসান মাহমুদ। 
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব-ই হবে ফ্লোরিডার সকল ক্রীড়া ও ইভেন্ট পরিচালনার মূল সংগঠন। সভায় অংশগ্রহণকারী সবাই একমত পোষণ করেন যে, এই ক্লাবটিই ভবিষ্যতে সকল খেলাধুলার পেরেন্টস অর্গানাইজেশন হিসেবে কাজ করবে এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্ট সফলভাবে পরিচালনার দায়িত্বে থাকবে। সংগঠনের সভাপতি শফিক চৌধুরী এবং সেক্রেটারি বাহার হোসেন ক্লাবটিকে আরও কার্যকর ও গতিশীল করতে এডভাইজারি বোর্ডের পরামর্শ গ্রহণ করার ঘোষণা দিয়েছেন। তারা জানান, একটি সুগঠিত পরিকল্পনার মাধ্যমে ক্লাবকে একটি শক্তিশালী ও সক্রিয় সংগঠনে পরিণত করার জন্য তারা আন্তরিকভাবে কাজ করবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব ক্রীড়ামোদী কমিউনিটির জন্য একটি সফল ও গর্বিত প্ল্যাটফর্ম হয়ে উঠবে—এমন আশা ব্যক্ত করেন আয়োজকেরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ