আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

ডিয়ারবর্নে স্ত্রীকে মারধর, ৩ দিন পর পলাতক স্বামী পুলিশের জালে ধরা পরলো 

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ১২:১২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ১২:১২:১০ অপরাহ্ন
ডিয়ারবর্নে স্ত্রীকে মারধর, ৩ দিন পর পলাতক স্বামী পুলিশের জালে ধরা পরলো 
আলী আহমেদ জবিব/Dearborn Police Department

ডিয়ারবর্ন, ১২ জুন  : ডিয়ারবর্নের ৫৫ বছর বয়সী এক পুরুষের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, পুলিশের গাড়ি ধ্বংস এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে পালানোর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত আলী আহমেদ জবিবকে বুধবার ডিয়ারবর্নের ১৯তম জেলা আদালতে হাজির করা হয়। ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে জানানো হয়, জবিবের বিরুদ্ধে থার্ড-ডিগ্রি পলায়ন, পুলিশের সম্পত্তির ক্ষতিকর ধ্বংস এবং পারিবারিক সহিংসতার অভিযোগ আনা হয়েছে। বিচারক তার জামিন নির্ধারণ করেছেন ১,০০,০০০ ডলার এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৮ জুন।
ডিয়ারবর্ন পুলিশ জানায়, গত শনিবার সকাল ৬টার দিকে শেফার রোড ও মিশিগান অ্যাভিনিউ সংলগ্ন আর্গিল স্ট্রিটের ৫০০০ ব্লকে পারিবারিক সহিংসতার এক ঘটনার খবর পেয়ে তারা পৌঁছায়। অভিযোগ অনুযায়ী, জবিব তার ৪২ বছর বয়সী স্ত্রীকে তাদের বাসায় শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তিনি পাশের একটি পার্কিং লটে থাকা তার ২০১৬ সালের ফ্রেইটলাইনার সেমি ট্রাক চালিয়ে একপর্যায়ে একটি খালি পুলিশ গাড়িতে ধাক্কা দেন এবং দ্রুত পালিয়ে যান। পুলিশ তাকে ধাওয়া করে টেলরের চ্যাম্পেইন স্ট্রিট পর্যন্ত পৌঁছে। কিন্তু তার বেপরোয়া ও বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণে পুলিশ ধাওয়া বন্ধ করে দেয়।
এরপর তিন দিন ধরে জবিব আশপাশের বিভিন্ন এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ান। শেষ পর্যন্ত সোমবার তাকে ডেট্রয়েটে একটি সেমি ট্রাক চালানোর সময় শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
আইন প্রয়োগকারীদের প্রতিক্রিয়া ডিয়ারবর্ন পুলিশ প্রধান ইসা শাহিন বলেন, "এই ব্যক্তি একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিপজ্জনক তাড়ায় নেতৃত্ব দিয়েছেন এবং তার অনিয়ন্ত্রিত গাড়ি চালানো আশপাশের মানুষদের জন্য হুমকিস্বরূপ ছিল।" তিনি সফল গ্রেপ্তারে বিশেষ অভিযান ও সহযোগী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির