আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

মিশিগানে শিশু ফ্লু মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০১:৩৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০১:৩৬:২১ পূর্বাহ্ন
মিশিগানে শিশু ফ্লু মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে
গত ১০ জুন,  ডেট্রয়েটের ওয়েইন স্টেট ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের পেডিয়াট্রিক্স বিভাগের শিশু বিশেষজ্ঞ ডাঃ লিন স্মিদারম্যান, (ডেট্রয়েটের ১৩ মাস বয়সী জুনো রয়েলের কানের সংক্রমণ পরীক্ষা করেন/Clarence Tabb Jr., The Detroit News

ডেট্রয়েট, ১৬ জুন : কোভিড-১৯ মহামারির পরবর্তী সময়ে মিশিগানে শিশুদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) সংক্রমণজনিত মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া দ্বিধা এবং ভুল তথ্য এই মৃত্যুর পেছনে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।
মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০-২১ ফ্লু মৌসুমে শিশুর মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। ২০২১-২২ মৌসুমে একজন এবং ২০২২-২৩ মৌসুমে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জনে, যা ২০০৪ সালে জাতীয়ভাবে শিশুদের ইনফ্লুয়েঞ্জা মৃত্যুর তথ্য রেকর্ড শুরুর পর থেকে রাজ্যের সর্বোচ্চ। “এগুলো শুধু সংখ্যা নয়—এরা শিশু। প্রতিটি মৃত্যু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি,” মন্তব্য করেন রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাতাশা বাগদাসারিয়ান। তিনি বলেন, “একজন চিকিৎসক হিসেবে এই মৃত্যু গুলো আমার হৃদয় বিদীর্ণ করে।”
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টিকাদান হার কমে যাওয়াও একটি বড় কারণ। ৬ মাস থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ফ্লু ভ্যাকসিন নেওয়ার হার ২০২০-২১ মৌসুমে যেখানে ছিল ৩১.২%, সেখানে তা গত মৌসুমে নেমে এসেছে মাত্র ১৬.৩%-এ।
২০২৪-২৫ ফ্লু মৌসুমে মিশিগানে ১০টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ম্যাকম্ব কাউন্টিতে, দুজন ওয়েইন কাউন্টিতে (একজন ডেট্রয়েট), দুটি করে জেনেসি, কেন্ট ও বেরিয়েন কাউন্টিতে এবং একটি করে মুসকেগন ও ব্রাঞ্চ-হিলসডেল-সেন্ট জোসেফ এলাকায়।
স্বাস্থ্য কর্মকর্তারা মনে করেন, কোভিড পরবর্তী সময়টিতে সামাজিক সমাগম বেড়ে যাওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ে। তার সঙ্গে যুক্ত হয়েছে ভ্যাকসিন নিয়ে জনমানুষের বিভ্রান্তি ও অনীহা। ডাঃ বাগদাসারিয়ান বলেন, “কোভিড ভ্যাকসিন নিয়ে সন্দেহ অনেক ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্যসেবার উপর সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিয়েছে।”
ম্যাকম্ব কাউন্টি হেলথ ডিরেক্টর অ্যান্ড্রু কক্স বলেন, “আমরা চাই মানুষ সচেতন সিদ্ধান্ত নিক। তাই টিকাদান সম্পর্কে তথ্যভিত্তিক, বিশ্বাসযোগ্য শিক্ষা এবং সহায়তা পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি।”
তবে অনেক পরিবার এখনও টিকাদানে আস্থা রাখছে। বার্কলির বাসিন্দা এলিজাবেথ স্পেন্সার বলেন, “আমি আমার শিশুদের চিকিৎসকদের উপর ভরসা করি। তারা যদি মনে করেন ফ্লু ভ্যাকসিন তাদের জন্য ভালো, তবে আমি কেন শুনব না?”
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আহ্বান জানিয়েছেন, সচেতনতা বাড়ানো, ভুল তথ্য দূর করা, এবং ফ্লু ভ্যাকসিনকে সহজলভ্য করার মাধ্যমে এই উদ্বেগজনক পরিস্থিতির মোকাবিলা সম্ভব।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর