আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

চলন্ত বাসে কিশোরী ধর্ষণ: চালক আটক, হেলপার পলাতক

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ১১:২৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ১১:২৪:১২ পূর্বাহ্ন
চলন্ত বাসে কিশোরী ধর্ষণ: চালক আটক, হেলপার পলাতক
হবিগঞ্জ,১৬ জুন : ঢাকা থেকে হবিগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভয়ঙ্কর এই ঘটনা ঘটে রবিবার দিবাগত রাতে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করা হলেও অভিযুক্ত হেলপার পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত এবং পাশাপাশি একটি কলেজে পড়াশোনা করেন। রাজধানী থেকে নিজ বাড়িতে ফেরার পথে তিনি বাসে ঘুমিয়ে পড়েন এবং গন্তব্য না নেমে সিলেট পৌঁছে যান। সেখান থেকে হবিগঞ্জ আসার জন্য ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি লোকাল বাসে ওঠেন।
বাসটি শেরপুর অতিক্রম করার পর অধিকাংশ যাত্রী নেমে গেলে, কিশোরী একা হয়ে পড়েন। এই সুযোগে বাস চালক সাব্বির ও হেলপার লিটন মিয়া তার উপর পাশবিক নির্যাতন চালায়। কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশকে খবর দিলে ছালামতপুর এলাকায় টহল টিম বাসটি আটক করে এবং কিশোরীকে উদ্ধার করে।
পুলিশ জানায়, অভিযুক্ত চালক সাব্বিরকে ঘটনাস্থল থেকে আটক করা গেলেও হেলপার লিটন পালিয়ে যেতে সক্ষম হয়। ভুক্তভোগীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কিশোরীর সঙ্গে হাসপাতালে দেখা করেন। তিনি সাংবাদিকদের জানান, “এই নির্মম ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত চালক আদালতে ধর্ষণের ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অপর আসামি লিটনের গ্রেপ্তারে সাড়াশি অভিযান চলছে।”
নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান বলেন, “ভিকটিম বর্তমানে চিকিৎসাধীন। তার শারীরিক ও মানসিক অবস্থার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রুত বিচার নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।” এই ঘটনায় নারী ও শিশুর নিরাপত্তা প্রশ্নে আবারো উদ্বেগ তৈরি হয়েছে। যাত্রীবাহী বাসে একা নারী বা কিশোরীদের নিরাপত্তার বিষয়টি সামনে এনে দিয়েছে এই মর্মান্তিক ঘটনা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ