আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

যুক্তরাষ্ট্রে প্রবাসী সাংবাদিকদের মিলনমেলা : এনপিজেএ’র ১৫ বছর পূর্তি

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০১:১৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০১:১৮:৪২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে প্রবাসী সাংবাদিকদের মিলনমেলা : এনপিজেএ’র ১৫ বছর পূর্তি
ব্রীজপোর্ট, কানেক্টিকাট, ১৭ জুন : যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) তার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। ২০১০ সালের ৩ মে প্রতিষ্ঠিত এই সংগঠনটি পোর্টাল জার্নালিজমে বিশ্বজুড়ে সাংবাদিকদের নেটওয়ার্ক গড়ে তোলে, যা বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত একটি সংগঠন হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৫ জুন ২০২৫, রোববার বিকেল ২টায় কানেক্টিকাট অঙ্গরাজ্যের ব্রীজপোর্ট সিটির ৯৮৫ ফেয়ারফিল্ড এভিনিউ, সুইট বি-২ ঠিকানায়। দিনটি উপলক্ষে আয়োজিত হয় ‘বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও প্রবাসী সাংবাদিক ও সমাজসেবীদের সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনপিজেএ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জন্মভূমি ও জন্মভূমি ডটকম এবং রতন তালুকদার লাইভ চ্যানেলের সম্পাদক রতন তালুকদার।
প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও নিউইয়র্ক কাগজ ডটকম-এর কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম।
অন্যান্য বিশেষ বক্তারা ছিলেন: আইটিভি’র পরিচালক ও পোর্টাল জার্নালিস্ট রিমন ইসলাম, নিউইয়র্ক কাগজ ডটকম-এর সম্পাদক আফরোজা ইসলাম, প্রবাসমেলা ডটকম-এর নির্বাহী সম্পাদক শহীদ রাজু, কালের সংবাদ ডটকম-এর সম্পাদক সোহেল চৌধুরী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল,
বাকর সভাপতি নূরুল আলম খান, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী এবং উপদেষ্টা জুনেদ এ খান, সমাজসেবক ও এনপিজেএ কন্ট্রিবিউটর বসির আহমেদ খান
বিশ্বায়ন ও পোর্টাল সাংবাদিকতার সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন এনপিজেএ সহ-সভাপতি ও কবি-প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দিন, সহ-সভাপতি ও মুক্তকণ্ঠ নিউজ সম্পাদক হেলাল মাহমুদ, সহ-সভাপতি ও আইবিএন নিউজ২৪ ডটকম সম্পাদক আয়েশা আক্তার রুবি।
অনুষ্ঠানের শুরুতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও সাইটেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ও সমাজসেবকদের। পদকপ্রাপ্তদের মধ্যে ছিলেন—রতন তালুকদার, মনোয়ারুল ইসলাম, মইনুল হক চৌধুরী হেলাল, রিমন ইসলাম, আফরোজা ইসলাম, এবিএম সালেহ উদ্দিন, শহীদ রাজু, হেলাল মাহমুদ, সোহেল চৌধুরী, গীতালী তালুকদার, আয়েশা আক্তার রুবি, জুনেদ এ খান, হুমায়ুন আহমেদ চৌধুরী, বসির আহমেদ খান, নূরুল আলম খান, আতাউর রহমান চৌধুরী, মমতাজ খানম, মো. নাসির, এমএ সালাম, আরিফুর রহমান আরিফ এবং হাকিকুল ইসলাম খোকন।
অনুষ্ঠান শেষে মমতাজ খানমের সৌজন্যে উপস্থিত সবাইকে বিভিন্ন রকমারি খাবার পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানে এক অনন্য সামাজিক মিলনের আবহ তৈরি করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি