আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

লুটনে হবিগঞ্জ এলায়েন্স ইউকের জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০১:২২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০১:২২:৩৯ পূর্বাহ্ন
লুটনে হবিগঞ্জ এলায়েন্স ইউকের জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী
লন্ডন, ১৯ জুন : ব্রিটেনের লুটন শহরের হবিগঞ্জ কমিউনিটির ঐতিহ্যবাহী সংগঠন হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের  উদ্যোগে গত ১৬ জুন সোমবার এক মনোজ্ঞ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, যাঁর মালিকানাধীন “আব্বাস ক্যারি লঞ্জ” রেস্টুরেন্টই ছিল উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানের ভেন্যু।
সংগঠনের সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ফজিলত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন চৌধুরী হিরু। অতিথিদের মধ‍্যে উপস্থিত ছিলেন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি নাজমুল আজিজ জুবায়ের, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম, সেলিম আহমেদ, মহিবুর রহমান চৌধুরী মোর্শেদ, টিভি ব‍্যক্তিত্ব ও স্বনামধন্য গীতিকার জাহাঙ্গীর রানা, শাহ রসিদ জুয়েল, বৃন্দাবন সরকারী কলেজের সাবেক ভিপি ফারুক আহমেদ, সাংস্কৃতিক কর্মী মারুফ চৌধুরী, এ রহমান অলি, নজমুদ্দিন তালুকদার মিঠু, ইকরামুল বর চৌধুরী উজ্জ্বল, দেবাশীষ বনিক দেবু, সহিদুর রহমান, তাজুল ইসলাম নিটু, ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নাজমুল চৌধুরী বাবুল, হাজী জামাল উদ্দিন, মোঃ আল আমিন মিয়া, দেওয়ান সৈয়দ রব মোর্শেদ, খায়রুজ্জামান জাহাঙ্গীর, খায়ের আহমেদ, সালেহ আহমদ, এনায়েত জামান চৌধুরী টফি, বসির, রাহি, জুবায়ের এবং কাউসার।

হবিগঞ্জ এলায়েন্স লিটন ইউকের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা  হান্নান চৌধুরী, সভাপতি  ফজিলত আলী খান, সিঃ সহ সভাপতি মান্নান চৌধুরী, সহ সভাপতি সৈয়দ দেলওয়ার হোসাইন, সহ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল আলম সজল, সাংগঠনিক সম্পাদক   আব্বাস উদ্দিন সদস্য জাকারিয়া আহমেদ,  জাহাঙ্গীর আলম, নবাগত সদস্য এড: মোহাম্মদ আফরোজ মিয়া, কামাল চৌধুরী, শিবুল আহমেদ তানিম, পিয়াল রিফাত, ড. সেলিম, মোঃ আলম, নোমান মিয়া, শাবুল আহমেদ তানিম এবং কমিউনিটি ব‍্যক্তিত্ব আজিজুল আম্বিয়া সজীব প্রমুখ।
অনুষ্ঠন শুরুতেই সংগঠনের সহ-সভাপতি আবুল হোসেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা অনুবাদ করেন। এরপর বাঙালি ঐতিহ্যবাহী ভর্তা সহ বিভিন্ন সুস্বাদু বনেদী খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যার পর গান ও কবিতা আসর শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলতে থাকে, যা যেন একটি মিনি হবিগঞ্জ মিলনমেলার রূপ নেয়। লুটনে অবস্থানরত বিপুলসংখ্যক হবিগঞ্জবাসীর উপস্থিতি সম্মিলনকে আরও জমজমাট করে তোলে। অনুষ্ঠান পরিচালনায় দক্ষতা ও সমন্বয়ের জন্য সভাপতি ফজিলত আলী খান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরু আগত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে ব্যাংক ডাকাতি, অভিযুক্তের বন্ড ১ মিলিয়ন ডলার নির্ধারণ

ওয়ারেনে ব্যাংক ডাকাতি, অভিযুক্তের বন্ড ১ মিলিয়ন ডলার নির্ধারণ