আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

মাধবপুরে শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১২:২২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:২২:৩০ অপরাহ্ন
মাধবপুরে শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) ২২ জুন : উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট বিদ্যালয়ের ৮ শিক্ষক ও ৬ জন কর্মচারী লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয় প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বিদ্যালয়ে যোগদান করার পর অত্যান্ত সুকৌশলে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন অনিয়ম করে অর্থ আত্মসাত করছেন। প্রধান শিক্ষকের অনিয়মের শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে তারা দাবি করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া বলেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষা ফি, বেতন সহ অন্যান্য ফি ছাত্রছাত্রীরা পরিশোধ করার পর প্রধান শিক্ষক তাদের কোন রশিদ দেননা। ওই টাকা তিনি নিজের কাছে রেখে ইচ্ছেমত খরচ করেন। বিধি অনুযায়ী তিন কর্মদিবসের মধ্যে বিদ্যালয়ের ব্যাংক হিসেবে তিনি টাকা জমা রাখবেন। কিন্তু তিনি মনগড়া মত সব করছেন। তার সকল অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে আমরা শিক্ষক কর্মচারীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছি। জেলা প্রশাসক তদন্ত কমিটি করে অভিযোগের তদন্তের আশ্বাস দিয়েছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, দায়িত্ব পালনে কড়াকড়ি করায় তাদের স্বার্থে আঘাত লাগার পর কিছু শিক্ষক অভিযোগ করেছে। তদন্তে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে। মাধবপুর উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মোঃ রুহুল কুদ্দুছ বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে তিনি বিদ্যালয়ের সভাপতি হিসেবে আছেন।তিনি বলেন, তার সময়কালে কোন অনিয়ম ও দূর্নীতির সুযোগ নেই। তবে এর আগে কোন অনিয়ম ও দূর্নীতি হয়েছে কিনা তার জানা নেই। ক্রয় কমিটি, অর্থ কমিটি, অডিট কমিটি নামে পৃথক পৃথক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। শিক্ষকরা নিয়ম বিধি অনুযায়ী এগুলো করে থাকেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক