আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয়

সিলেটে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১২:২৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:২৬:১২ অপরাহ্ন
সিলেটে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিলেট, ২২ জুন : সিলেট বিভাগীয় মাল্টিমিডিয়া কমিটির উদ্যোগে সিলেটের মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন-এ দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন—চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার আক্তার হাবিব, নিউজ ২৪-এর সাংবাদিক এইচ এম ইমরান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ফখর উদ্দিন এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক রিয়াশাদ আজিম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। উপস্থিত ছিলেন এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মিফতা সিদ্দিকী, মাওলানা হাবিবুর রহমান, এড. আঃ মুকিত অপি, এড. আশিকুল ইসলাম, ডা. শামীম রেজা এবং মোস্তফা আনোয়ারসহ প্রিন্ট, টিভি ও অনলাইন মাধ্যমে কর্মরত বহু গণমাধ্যমকর্মী।
শতাধিক সাংবাদিক অংশগ্রহণকারী এই কর্মশালায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, আধুনিক মাল্টিমিডিয়া টুলস ব্যবহারের কৌশল এবং তথ্য যাচাই প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে সাংবাদিকতার ক্ষেত্রে মাল্টিমিডিয়া দক্ষতা অপরিহার্য হয়ে উঠেছে। আলোচনা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
BAM-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, সামনে FOBANA ২০২৮ 

BAM-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, সামনে FOBANA ২০২৮