আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে -সৈয়দ মো: ফয়সল

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১২:২৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:২৭:০৩ অপরাহ্ন
ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে -সৈয়দ মো: ফয়সল
মাধবপুর (হবিগঞ্জ) ২২ জুন : মাধবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মাধবপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১ টায় মাধবপুর হোটেল হাইওয়ে কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 
বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেনের সভাপতিত্বে ও মোস্তফা কামাল বাবুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি প্রকৌশলী সৈয়দ মোঃ ঈশতিয়াক আহমেদ, শিল্পপতি সৈয়দ মোঃ হুমায়ুন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, ইউপি চেয়ারম্যা মাহবুবুর রহমান সোহাগ, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া প্রমুখ। 
মূলত এটি কর্মী সভা হলেও নেতাকর্মীদের বিপুল উপস্থিতির কারনে জনসভায় রূপ নেয়। সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সভায় ১১টি ইউনিয়ন ও পৌরসভার সকল ইউনিটের প্রায় সহস্রাধিক নেতাকর্মী বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সভায় যোগদান করেন।
সৈয়দ মোঃ ফয়সল বলেন, বিগত ১৬ বছর আমরা স্বাধীনভাবে চলতে পারিনি। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা মামলা করে কোণঠাসা করে রাখা হয়েছে। বিএনপি এদেশের মাটি ও মানুষের সংগঠন। সংগঠনের নেতাকর্মীরা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় জুন জুলাইয়ে আন্দোলনে সরকারের পতন হয়েছে। বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে, এই প্রত্যাশা করি। দেশের জনগণের সমর্থনে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে—এই আশাবাদ ব্যক্ত করছি।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস