আমেরিকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে

সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন বাংলাদেশ : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৩ ১২:৫৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৩ ১২:৫৩:২১ পূর্বাহ্ন
সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন বাংলাদেশ : জেলা প্রশাসক
হবিগঞ্জ, ১৭ মে : সকলে মিলে বানিয়াচঙ্গকে সুন্দর গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। একে অপরের সাথে আমাদের সুন্দর মেলবন্ধন রয়েছে। সুন্দর সমাজ বির্নিমানে আমরা সকলে মিলে কাজ করে যাচ্ছি। হাজার বছর ধরে বিভিন্ন ধর্মের অনুসারীরা এদেশে পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস ও ধর্ম চর্চা করে আসছে। সমকালীন বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন বাংলাদেশ। এখানে মসজিদ এবং পূজা মন্ডপ পাশাপাশি, এক ধর্মের মানুষ অন্য ধর্মের অনুষ্ঠানে যোগ দেয়। বিপদে-আপদে সহযোগী আর সহমর্মী হয়। আবহমান কাল থেকেই এ চর্চা হয়ে আসছে আমাদের এ জনপদে। গতকাল মঙ্গলবার ডাঃ ইলিয়াছ একাডেমিতে সাম্প্রদায়িক সহিংসতা, জঙ্গিবাদ ও দাঙ্গা প্রতিরোধে ‘সম্প্রীতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান একথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, এনএসআই এর উপপরিচালক মোঃ আজমুল হোসেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন মোঃ মনিরুজ্জামান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, আরফান উদ্দিন, আহাদ মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী বিপূল ভূষন রায় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে, জেলা প্রশাসক ইশরাত জাহান আরো বলেন, ‘অসহিষ্ণুতা এবং সাম্প্রদায়িকতার স্থান পৃথিবীর কোনো ধর্মই নেই, ধর্মের নামে যারা অধর্ম চর্চা করে, ধর্মকে স্বার্থ সিদ্ধির সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় এসব তাদের হাতিয়ার। তিনি আগামী ১০ দিনের মধ্যে বানিয়াচংয়ের সকল অবৈধ দেশীয় অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জমাদানের জন্য আহবান জানান। এর ব্যতিক্রম হলে আইনানুগভাবে ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল