আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা

ডেট্রয়েটে আতশবাজি অনুষ্ঠানে গুলির আতঙ্ক

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ১২:৫৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ১২:৫৭:৫৬ পূর্বাহ্ন
ডেট্রয়েটে আতশবাজি অনুষ্ঠানে গুলির আতঙ্ক
ডেট্রয়েট শহরের মিলেন্ডার সেন্টারের সামনে র‍্যান্ডলফ স্ট্রিটের কিছু অংশ পুলিশ টেপ দিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে/Barrett Dolata, The Detroit News

ডেট্রয়েট, ২৪ জুন :গতকাল সোমবার রাতে ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থলে হাজারো মানুষ আতশবাজি উপভোগ করতে জড়ো হলেও, হঠাৎ গুলির শব্দে উৎসবের পরিবেশ আতঙ্কে পরিণত হয়। রাত ১০টার ঠিক আগে লার্নেড ও র‍্যান্ডলফ স্ট্রিটের কাছে, কোলম্যান এ. ইয়ং মিউনিসিপ্যাল সেন্টারের অদূরে, গুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানুষ গান গাইছিল ও নাচছিল, হঠাৎই জনতা ছুটোছুটি শুরু করে। ১৬ বছর বয়সী চা'লায়া অ্যাডামস বলেন, “আমরা গান গাইছিলাম, হঠাৎ দেখি সবাই দৌড়াচ্ছে। আমাদেরও তখন দৌড়াতে হয়েছে।” একজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে ইএমটি সূত্রে জানা যায়। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি। ডোয়াইন ক্লার্ক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি কমপক্ষে দুটি গুলির শব্দ শুনেছেন এবং এরপর লোকজন দিগ্বিদিক দৌড়াতে থাকে।
উল্লেখ্য, ফোর্ড ফায়ারওয়ার্কস অনুষ্ঠানে এর আগেও সহিংসতা ঘটেছে। ২০১৭ সালে একই উৎসবের সময় তিনজন গুলিবিদ্ধ হয়েছিলেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত

কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত