আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় কৃতিত্ব আটলান্টিক সিটির ইতিহাসে উজ্জ্বল অধ্যায়

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:৫৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০১:৫৬:৪৩ পূর্বাহ্ন
বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় কৃতিত্ব আটলান্টিক সিটির ইতিহাসে উজ্জ্বল অধ্যায়
আটলান্টিক সিটি, ২৩ জুন : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন এলাকায় বসবাসরত দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের জন্য স্বপ্ন পূরণের দিন ছিল ২৩ জুন, সোমবার। এদিন আটলান্টিক সিটি হাই স্কুলে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত চার শতাধিক শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হলো আটলান্টিক সিটির ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে। তাদের মধ্যে বাংলাদেশি  শিক্ষার্থীর সংখ্যাও কম ছিল না।
দুপুর থেকেই শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন গাউন পরে পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে। তাদের সবার শরীরি ভাষায় চার বছরের কঠোর পরিশ্রম শেষে প্রাপ্তির পূর্ণতা, চোখে-মুখে খুশির আনন্দ ঝিলিক। অনুষ্ঠান শুরু হওয়ার পর কৃতি শিক্ষার্থীদের নাম ঘোষণার সাথে সাথে তুমুল করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন।পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারো উত্তরসূরী বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার। আর এই জয়জয়কার অবস্থার মধ্যে আপন আলোয় উদ্ভাসিত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী ফাইজা,ইশতিয়াক,তানজিয়া,ইশরাক,তাসনূভা,আমেরা, নাদেরা প্রমুখ। তারা মেধা তালিকার সেরা দশে স্থান পেয়েছে।
আটলান্টিক সিটি হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোনাল্ড হ্যারিসের নেতৃত্বে স্কুলের অন্যান্য অধিকর্তা, সিটির মেয়র মার্টি স্মল, স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল ,স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, সিটি কাউন্সিলের সদস্যরা সহ অন্যান‍্য অতিথিরা মঞ্চে আসন গ্রহন করেন। এরপর শিক্ষার্থীরা শোভাযাত্রা সহকারে এসে মিলনায়তনের ভেতরে নিজ নিজ আসন গ্রহন করে। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে স্কুলের অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এছাড়া, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেণ্ট লা কোয়েটা স্মল বক্তব্য দেন। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে মঞ্চে এসে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে। সুব্রত চৌধুরী ও স্কুলের অধ্যক্ষ, সহঅধ্যক্ষরা শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমার রেপ্লিকা তুলে দেন। এ সময় তাদের অভিভাবকরা করতালি ও উল্লাসধ্বনির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।
এবছর গ্রাজুয়েশনে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার অবস্থা দেখা গেছে, যা অভিভাবকসহ বাঙালি কমিউনিটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন এলাকায় বসবাসরত দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের জন্য স্বপ্ন পূরণের দিন ছিল ২৩ জুন, সোমবার।
এদিন আটলান্টিক সিটি হাই স্কুলে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত চার শতাধিক শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হলো আটলান্টিক সিটির ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে। তাদের মধ্যে বাংলাদেশি  শিক্ষার্থীর সংখ্যাও কম ছিল না।
দুপুর থেকেই শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন গাউন পরে পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে। তাদের সবার শরীরি ভাষায় চার বছরের কঠোর পরিশ্রম শেষে প্রাপ্তির পূর্ণতা, চোখে-মুখে খুশির আনন্দ ঝিলিক। অনুষ্ঠান শুরু হওয়ার পর কৃতি শিক্ষার্থীদের নাম ঘোষণার সাথে সাথে তুমুল করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারো উত্তরসূরী বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার। আর এই জয়জয়কার অবস্থার মধ্যে আপন আলোয় উদ্ভাসিত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী ফাইজা, ইশতিয়াক, তানজিয়া, ইশরাক, তাসনূভা, আমেরা, নাদেরা প্রমুখ। তারা মেধা তালিকার সেরা দশে স্থান পেয়েছে।
আটলান্টিক সিটি হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোনাল্ড হ্যারিসের নেতৃত্বে স্কুলের অন্যান্য অধিকর্তা, সিটির মেয়র মার্টি স্মল, স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল, স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, সিটি কাউন্সিলের সদস্যরা সহ অন্যান‍্য অতিথিরা মঞ্চে আসন গ্রহন করেন। এরপর শিক্ষার্থীরা শোভাযাত্রা সহকারে এসে মিলনায়তনের ভেতরে নিজ নিজ আসন গ্রহন করে।
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে স্কুলের অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এছাড়া, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেণ্ট লা কোয়েটা স্মল বক্তব্য দেন। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে মঞ্চে এসে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে। সুব্রত চৌধুরী ও স্কুলের অধ্যক্ষ ,সহঅধ্যক্ষরা শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমার রেপ্লিকা তুলে দেন। এ সময় তাদের অভিভাবকরা করতালি ও উল্লাসধ্বনির মাধ্যমে তাদের অভিনন্দন জানান। এবছর গ্রাজুয়েশনে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার অবস্থা দেখা গেছে, যা অভিভাবকসহ বাঙালি কমিউনিটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের