আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ

হ্যামট্রাম্যাক কাউন্সিলর প্রার্থী রেজাউল চৌধুরীর মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৩:১৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৩:১৫:২১ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক কাউন্সিলর প্রার্থী রেজাউল চৌধুরীর মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত
হ্যামট্রাম্যাক, ২৪ জুন : গত রোববার বিকেলে শহরের আলাদিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলর প্রার্থী রেজাউল চৌধুরীর মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান। এ আয়োজনে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও অংশ নেন অন্যান্য কমিউনিটির প্রতিনিধিরাও। এক প্রাণবন্ত পরিবেশে অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
আগামী ৫ আগস্ট হ্যামট্রাম্যাক সিটিতে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন দীর্ঘদিন কমিউনিটি-সেবায় যুক্ত রেজাউল চৌধুরী। তিনি স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ইতোমধ্যেই জনসমর্থন অর্জন করেছেন। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এই এলাকায় তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে।
প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে রেজাউল চৌধুরীর বিজয় নিশ্চিত করা সম্ভব। এই মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে রেজাউল চৌধুরী বলেন, “আপনাদের ভালোবাসা, মতামত ও সক্রিয় অংশগ্রহণ আমাকে উৎসাহিত করেছে। আমি কমিউনিটির উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মূল্যবান ভোট ও দোয়া প্রত্যাশা করছি।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা

সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা