আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

ওয়ারেনে বাংলাদেশ অ‍্যাসোসিয়েশনের উদ্যোগে টাউন হল মিটিং

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ১১:৫৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ১১:৫৩:৩৭ পূর্বাহ্ন
ওয়ারেনে বাংলাদেশ অ‍্যাসোসিয়েশনের উদ্যোগে টাউন হল মিটিং
ওয়ারেন, ২৪ জুন : ওয়ারেন সিটির পুলিশ বিভাগ এবং ক্রাইম কমিশনারের সঙ্গে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আল ইসহসান ইসলামিক সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান-বাম এ টাউন হল মিটিংয়ের আয়োজন করে। বামের সদস্যেদের পাশাপাশি বাংলাদেশি-অ্যামিরিকান কমিউনিটির কয়েকটি সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ারেন সিটি পুলিশ ও ক্রাইম কমিশনের বেশ কয়েকজন কর্মকর্তাসহ মুলধারার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাগণ মিটিংয়ে অংশগ্রহন করেন। 
মিটিংয়ে সভাপতিত্ব করেন বামের সভাপতি জাবেদ চৌধুরী। সঞ্চালনা করেন বামের উপদেষ্টা ও ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীর। এসময় বাংলাদেশি-অ্যামিরিকান কমিউনিটির বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দেন পুলিশ বিভাগ , ক্রাইম কমিশন এবং ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডো-র অফিসের চিফ অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটিং অ্যাটর্নি।  
ওয়ারেন পুলিশ ডেপুটি কমিশনার চার্লস রাসটন, ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক, ক্যাপ্টেন পল হাউটাস কমিউনিটিতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগী- অভিযুক্তদের সহায়তার লক্ষ্যে চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিসের রবার্ট লিওনেটি ঘৃণামূলক অপরাধ প্রতিরোধের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং এই ধরনের ঘটনার শিকার ব্যক্তিদের যথাযথভাবে অভিযোগ দায়েরের আহ্বান জানান, যাতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়। 
ক্রাইম কমিশনার সুমন কবীর এবং ট্রেসি অ্যান্ট্রিকিন্স ওয়ারেন শহরের বিভিন্ন স্থানে প্রতি মাসের প্রথম বুধবার সন্ধ্যা ৬টায় আয়োজিত ক্রাইম কমিশন মিটিং সম্পর্কে অবহিত করেন। এই মিটিংয়ে নাগরিকেরা আইনশৃঙ্খলা-নিরাপত্তা বিষয়ে মতামত এবং অভিযোগ জানাতে পারেন।
বামের মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারি তাহমিদ চৌধুরী কমিউনিটির সদস্যদের সিটিজেনস পুলিশ একাডেমি ক্লাসে অংশগ্রহণের আহ্বান জানান। যা কমিউনিটি এবং পুলিশ বিভাগের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।
মিটিংয়ে স্টেট সিনেটর স্টেফানি চ্যাং, ওয়ারেন সিটির মেয়র প্রেটেম ডেভ ডোয়ার, সিটি কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট মেলোডি ম্যাগি, ওয়ারেন পুলিশ ডিপার্মেন্ট ডেপুটি কমিশনার চার্স রাসটন, ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক,ক্যাপ্টেন পল হাউটাস, ক্রাইম কমিশন সেক্রেটারি ট্রেসি অ্যান্ট্রিকিন্স, ক্রাইম কমিশনার জন হ্যারিসন, ক্রাইম কমিশনার জাস-জাসা বুকার, ইউএস কংগ্রেস ক্যান্ডিডেট অ্যালেক্স হকিন্স,মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ার ড. শাহীন নাজমুল হাসানসহ আরও অনেকে বক্তব্যে রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ