আমেরিকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

লন্ডনে ব্যাংকার মোঃ আখলাকুল মৌলা (বাহার)-কে সংবর্ধনা

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০২:০০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০২:০০:২৪ পূর্বাহ্ন
লন্ডনে ব্যাংকার মোঃ আখলাকুল মৌলা (বাহার)-কে সংবর্ধনা
লন্ডন, ২৬ জুন : বাংলাদেশের খ্যাতনামা ব্যাংকার ও সমাজসেবক মোঃ আখলাকুল মৌলা (বাহার)-কে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করেছে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দুটি সংগঠনরেংঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট। লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজনেরা।
ব্যাংকিং ও শিক্ষা খাতে তাঁর দীর্ঘদিনের অসামান্য অবদান এবং কমিউনিটি উন্নয়নে তাঁর নিরলস কর্মপ্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বর্তমানে মোঃ আখলাকুল মৌলা (বাহার) সিলেটের আম্বরখানাস্থ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এবং ইউনিভার্সেল আইডিয়াল কলেজের দাতা সদস্য ও সিনিয়র সহ-সভাপতি হিসেবেও তাঁর অবদান রেখে চলেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যের বিশিষ্ট সমাজসেবক ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মজিদ (লাল মিয়া)। সঞ্চালনার দায়িত্বে ছিলেন নিজামুল ইসলাম, এবং কুরআন তেলাওয়াত করেন মাওলানা ছাদিকুর রাহমান।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর রেবেকা সুলতানা, মাওলানা জিলু খান, রেংঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মুহিদ, মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা মিজানুল হক, নজরুল ইসলাম, রমজান আলী, আব্দুল সহিদ, শাহান চৌধুরী, আতিকুর রহমান, মনসুরুল হক, আখলাকুর রাহমান লুকু, রুবেল আহমেদ, খালেদ আহমেদ, আশরাফ আলী ছানা, শাহাব উদ্দিন প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে মোঃ আখলাকুল মৌলা (বাহার)-এর সততা, পেশাদারিত্ব, এবং জনসেবায় নিষ্ঠার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তাঁরা তাঁর সঙ্গে প্রবাসী কমিউনিটির নিবিড় যোগাযোগ এবং এলাকার উন্নয়নে তাঁর অব্যাহত উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে মোঃ আখলাকুল মৌলা (বাহার)-কে উষ্ণ অভিনন্দন জানানো হয়। উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানান। এই সংবর্ধনা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে দেশের সৎ ও নিষ্ঠাবান সমাজসেবকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার এক অনন্য প্রকাশ। বক্তারা আশা প্রকাশ করেন, মোঃ আখলাকুল মৌলা (বাহার)-এর মত ব্যক্তিত্ব ভবিষ্যতেও সমাজ উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। সভাপতির সমাপনী বক্তব্যের পর এক আনন্দঘন পরিবেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স