আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আপন আলোয় উদ্ভাসিত তানজিয়া চৌধুরী 

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০২:০৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০২:০৬:১০ পূর্বাহ্ন
আপন আলোয় উদ্ভাসিত তানজিয়া চৌধুরী 
আটলান্টিক সিটি, ২৬ জুন : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় কৃতি ছাত্রী তানজিয়া চৌধুরী তৃতীয় স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সে বোস্টন বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইট বৃত্তি নিয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে। তানজিয়া চৌধুরীর জন্ম যুক্তরাষ্ট্রে ২০০৭ সালে। তার বাবা মরহুম মইনুল ইসলাম ও মা রুকিয়া চৌধুরী। এক বোন চার ভাইয়ের মধ্যে সে সবার ছোট। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের  সিলেটের বরইকান্দিতে।
ছোটবেলা থেকেই তানজিয়া চৌধুরী লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল। তার অবসর কাটে বিভিন্ন সৃষ্টিশীল কাজে। তার প্রিয় ব্যক্তিত্ব তার মা। সে বোস্টন বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছে। পেশাগত জীবনে তার ইচ্ছা নামকরা নিউরোলজিস্ট বিশেষজ্ঞ হওয়ার, আর তা হতে পারলে তার অদম্য বাসনা মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। তার অসামান্য কৃতিত্বের পেছনে তার মায়ের অবদানই সবচেয়ে বেশি। 
উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহবান- পড়ালেখাতেই ফোকাস করো, স্বপ্নবান হও এবং স্বপ্ন পূরণের পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাও। মা-বাবা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার জন্য সে ছাত্র- ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে। আটলান্টিক সিটিতে বসবাসকারী সদালাপী,বন্ধুভাবাপন্ন তানজিয়া চৌধুরী তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি