আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

আটলান্টিক সিটি হাই স্কুলের সেরা ছাত্রী ফাইজা ফারুক

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০২:১৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০২:১৩:৫৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি হাই স্কুলের সেরা ছাত্রী ফাইজা ফারুক
আটলান্টিক সিটি, ২৬ জুন : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় কৃতি ছাত্রী ফাইজা ফারুক প্রথম স্থান অধিকার করে সেরা ছাত্রীর মুকুট ছিনিয়ে নিয়েছে।
২৩ জুন, সোমবার দুপুরে সিটির ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে অনুষ্ঠিত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সেরার সেরা ফাইজা ফারুক ভ‍্যালেডিকটোরিয়ান হিসেবে বক্তৃতা করে সবাইকে মুগ্ধ করে। তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সে আইভি লীগের বিশ্বখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। ফাইজা ফারুকের জন্ম যুক্তরাষ্ট্রে ২০০৭ সালে।  তার বাবা ফারুক খান ও মা ফারজানা খন্দকার । তারা দুই বোন এক ভাই,ফাইজা মেজো। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে।
ছোটবেলা থেকেই ফাইজা ফারুক লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল। তার অবসর কাটে আঁকিবুকি ও খেলাধুলায়। ফাইজা ফারুক স্কুলের স্টুডেন্ট ফোরামের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছে এবং দক্ষতার পরিচয় দিয়েছে। তার প্রিয় ব্যক্তিত্ব তার বান্ধবী রিয়ানা।
ফাইজা আইভি লীগের প্রিন্সটন, ইয়েল,কলম্বিয়া ও ইউ পেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিল। সে বিশ্বখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছে। পেশাগত জীবনে তার ইচ্ছা আইন বিশেষজ্ঞ হওয়ার ,আর তা হতে পারলে তার অদম্য বাসনা মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা।
ফাইজা ফারুকের অসামান্য কৃতিত্বের পেছনে তার বড় ভাইয়ের অবদানই সবচেয়ে বেশি।উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহবান- সেরাটা দাও, সেরাটা পাবে। মা-বাবা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার জন্য সে ছাত্র- ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে। আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাসকারী সদালাপী,বন্ধুভাবাপন্ন,মিষ্টিমুখের ফাইজা ফারুক তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি