আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

ভ্যান বুরেন টাউনশিপে নির্বিচারে গুলি, মাতাল অবস্থায় এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০২:১৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০২:১৭:৪১ পূর্বাহ্ন
ভ্যান বুরেন টাউনশিপে নির্বিচারে গুলি, মাতাল অবস্থায় এক ব্যক্তি গ্রেপ্তার
ভ্যান বুরেন, ২৭ জুন :  ভ্যান বুরেন টাউনশিপে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ১১:৫৫ মিনিটে হোয়েফ্টের কাছে বগ রোডের ৪৯০০০ ব্লকে অবস্থিত একটি বাড়িতে এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ৪২ বছর বয়সী ওই ব্যক্তি নিজ বাড়ি থেকে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান দিয়ে একাধিক রাউন্ড গুলি ছুঁড়ছিলেন। তবে তিনি কারও দিকে সরাসরি লক্ষ্য করে গুলি ছোড়েননি।
ঘটনার সময় এলাকাটিতে শিশুরা অবস্থান করলেও তারা নিরাপদে সরে যেতে সক্ষম হয়। পুলিশ দ্রুত এলাকায় কৌশলগত টিম মোতায়েন করে এবং সন্দেহভাজনকে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়। পুলিশ আরও জানায়, ওই ব্যক্তি “অত্যন্ত মাতাল” অবস্থায় ছিলেন। ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযোগ পর্যালোচনা ও চার্জ গঠনের জন্য তারা বিষয়টি কাউন্টি প্রসিকিউটরের অফিসে পাঠাবেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ