আমেরিকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ

আটলান্টিক সিটি হাই স্কুলের কৃতি শিক্ষার্থী আমেরা মোজাম্মেল 

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০২:৪৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০২:৪৫:৩৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি হাই স্কুলের কৃতি শিক্ষার্থী আমেরা মোজাম্মেল 
আটলান্টিক সিটি, ২৭ জুন : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় কৃতি ছাত্রী আমেরা মোজাম্মেল ষষ্ঠ স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সে রাটগার্স বিশ্ববিদ্যালয়ে মেয়র মার্টি স্মল সিনিয়র বৃত্তি নিয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে। আমেরা মোজাম্মেলের জন্ম যুক্তরাষ্ট্রে ২০০৭ সালে। তার বাবা মাহবুবুল মোজাম্মেল ও মা কানিজ ফাতেমা । তিন বোনের মধ্যে সে সবার ছোট ।
ছোটবেলা থেকেই   আমেরা মোজাম্মেল লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল।তার অবসর কাটে বিভিন্ন সৃষ্টিশীল কাজে । তার প্রিয় ব্যক্তিত্ব তার বাবা,মা।
সে রাটগার্স বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছে। পেশাগত জীবনে তার ইচ্ছা বিজনেস এনালিস্ট হওয়ার। তার অসামান্য কৃতিত্বের পেছনে তার বড় দুই বোনের অবদানই সবচেয়ে বেশি। 
উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহবান- পড়ালেখাতেই ফোকাস করো, স্বপ্নবান হও এবং স্বপ্ন পূরণের পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাও। মা-বাবা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার জন্য সে ছাত্র- ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে। আটলান্টিক সিটিতে  বসবাসকারী সদালাপী,বন্ধুভাবাপন্ন  আমেরা মোজাম্মেল তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত

ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত