আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা

আটলান্টিক সিটি হাই স্কুলের কৃতি শিক্ষার্থী আমেরা মোজাম্মেল 

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০২:৪৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০২:৪৫:৩৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি হাই স্কুলের কৃতি শিক্ষার্থী আমেরা মোজাম্মেল 
আটলান্টিক সিটি, ২৭ জুন : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় কৃতি ছাত্রী আমেরা মোজাম্মেল ষষ্ঠ স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সে রাটগার্স বিশ্ববিদ্যালয়ে মেয়র মার্টি স্মল সিনিয়র বৃত্তি নিয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে। আমেরা মোজাম্মেলের জন্ম যুক্তরাষ্ট্রে ২০০৭ সালে। তার বাবা মাহবুবুল মোজাম্মেল ও মা কানিজ ফাতেমা । তিন বোনের মধ্যে সে সবার ছোট ।
ছোটবেলা থেকেই   আমেরা মোজাম্মেল লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল।তার অবসর কাটে বিভিন্ন সৃষ্টিশীল কাজে । তার প্রিয় ব্যক্তিত্ব তার বাবা,মা।
সে রাটগার্স বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছে। পেশাগত জীবনে তার ইচ্ছা বিজনেস এনালিস্ট হওয়ার। তার অসামান্য কৃতিত্বের পেছনে তার বড় দুই বোনের অবদানই সবচেয়ে বেশি। 
উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহবান- পড়ালেখাতেই ফোকাস করো, স্বপ্নবান হও এবং স্বপ্ন পূরণের পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাও। মা-বাবা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার জন্য সে ছাত্র- ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে। আটলান্টিক সিটিতে  বসবাসকারী সদালাপী,বন্ধুভাবাপন্ন  আমেরা মোজাম্মেল তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র

হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র