আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

ডেট্রয়েটের আকাশ থেকে ডলারের বৃষ্টি

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০২:৫৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০২:৫৫:৩৩ পূর্বাহ্ন
ডেট্রয়েটের আকাশ থেকে ডলারের বৃষ্টি
ডেট্রয়েট, ২৮ জুন : এ যেন রীতিমতো ‘ডলারের বৃষ্টি’! গতকাল শুক্রবার বিকেলে পূর্ব ডেট্রয়েটের গ্র্যাটিওট অ্যাভিনিউ ও কনার স্ট্রিটের আকাশে ঘটে গেল এক অপ্রত্যাশিত ও বিস্ময়কর ঘটনা, যা এলাকায় থাকা মানুষদের মনে আনন্দ আর বিস্ময়ের ছাপ ফেলেছে। একটি হেলিকপ্টার থেকে আকাশ বর্ষিত হলো হাজার হাজার ডলার!
টোনি নামের এক প্রত্যক্ষদর্শী জানান, গ্র্যাটিওটের ছয় লেনের সমস্ত যানবাহন কয়েক মিনিটের জন্য থেমে যায়, যখন লোকেরা গাড়ি থামিয়ে রাস্তার মাঝখানেও নেমে এসে পড়ে যাওয়া টাকার দিকে ছুটে যায়।
বিমানবন্দর এক্সপ্রেস লুব অ্যান্ড সার্ভিসের কর্মী লিসা নাইফ বলেন, “আমি পড়ে যাওয়া ডলারের দিকে ছুটে যাইনি, বরং অবাস্তব এই দৃশ্যটি উপভোগ করছিলাম। সবাই একটু একটু করে টাকাগুলো পেয়েছে।” নাইফ জানান, পুলিশ এসে প্রায় ৩০ মিনিটের জন্য গ্র্যাটিওটের একটি অংশ বন্ধ করে দেয়। তবে ডেট্রয়েট পুলিশ আরও তথ্য দেওয়ার জন্য এখনও সাড়া দেয়নি।
জানা গেছে, এই টাকার বৃষ্টি ছিল কাছেই থাকা একটি গাড়ি ধোয়ার ব্যবসায়ীর শেষ ইচ্ছা।  তাঁর শেষকৃত্য অনুষ্ঠানটি ছিল ওই শুক্রবার। হয়তো এই অভিনব উপহার তাঁর স্মৃতিতে এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর এক চেষ্টা। নাইফ জানান, “যদিও নগদের জন্য সবাই উত্তেজিত ছিল, তবুও কেউ হিংস্রতা বা মারামারিতে জড়ায়নি। সত্যিই, পুরো ঘটনাটি ছিল শান্তিপূর্ণ এবং সুন্দর।”
এমন একটি ঘটনা পূর্ব ডেট্রয়েটের মানুষদের মধ্যে এক অদ্ভুত মিলনের মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, যেখানে সম্পদের বন্টন হলেও সামাজিক শান্তি এবং সৌহার্দ্য অক্ষুণ্ণ ছিল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি