আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী রাজধানী থেকে গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন
মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী রাজধানী থেকে গ্রেফতার
কুমিল্লা, ২৯ জুন : মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলার মূল অভিযুক্ত ফজর আলীকে (৩৬) ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান। গ্রেপ্তারকৃত ফজর আলী মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের শহিদ মিয়ার ছেলে।
ধর্ষণের শিকার নারীর বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—অনিক, সুমন, রমজান ও বাবু। তারা সবাই কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা এলাকার বাসিন্দা।
জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, মূল আসামি ফজর আলীকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে এবং ভিডিও ধারণ ও সরবরাহে জড়িত চারজনকে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন অভিযুক্ত ফজর আলীকে আটক করে মারধর করে। পরে সে পালিয়ে যায়।
ঘটনার সময় কয়েকজন ব্যক্তি ভুক্তভোগী নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করে তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেয়। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা হিন্দু সম্প্রদায়ের এক নারী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই নারী দুই সন্তানের জননী এবং তার স্বামী দুবাই প্রবাসী। শুক্রবার (২৭ জুন) বিকেলে তিনি নিজেই মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা