আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে বাংলাদেশ মেলা ২২ জুলাই

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০২:৪৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০২:৪৬:১৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে বাংলাদেশ মেলা ২২ জুলাই
আটলান্টিক সিটি, ২৯ জুন : যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটি, যা ‘ক্যাসিনো শহর’ হিসাবে সমধিক পরিচিত। এই আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন শহরগুলোতে ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস।এই প্রবাসী বাংলাদেশিদের বাৎসরিক আনন্দ আয়োজন ‘বাংলাদেশ মেলা’,যার জন্য প্রবাসী বাংলাদেশিরা চাতক পাখির মতো প্রতীক্ষা করতে থাকে।
এবছর আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ জুলাই, ২০২৫, মঙ্গলবার।প্রবাসী বাংলাদেশিদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)র উদ্যোগে ওইদিন আটলান্টিক সিটির সেন্ডসক্যাসেল স্টেডিয়াম এর উন্মুক্ত প্রাঙ্গণে সকাল এগারোটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলবে ‘বাংলাদেশ মেলা’র কার্যক্রম।আটলান্টিক সিটিতে এবছর একটি মেলা অনুষ্ঠিত হবে ।
বাংলাদেশ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি  স্মল সিনিয়র । এছাড়াও মূলধারার রাজনীতিবিদরা মেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।
বাংলাদেশ মেলায় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নি, চন্দ্রা বিশ্বাস, শিব শংকর দাস বাউল,সুজন আরিফ ও মাটি ব্যান্ড সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। তাছাড়া মেলায় পরিবেশিত হবে আবৃত্তি, নৃত্য। এছাড়া থাকবে রকমারী স্টল সহ ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমাহার। মেলায় আরো থাকবে আকর্ষণীয় র‍্যাফেল ড্র। বাংলাদেশ মেলায় প্রবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হবে এবং আইভি লীগে ভর্তির সুযোগ পাওয়া কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে।
বাংলাদেশ মেলা সফল করার লক্ষ্যে মেলার আহবায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মো: বেলাল হোসেনের  নেতৃত্বে এক ঝাঁক কর্মী বাহিনী নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন । তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএএসজে সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক।
সবাই এখন প্রতীক্ষার প্রহর গুনছেন আগামী ২২ জুলাই তারিখের সেই মাহেন্দ্রক্ষণের জন্য।বাংলাদেশ মেলা আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০