আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

শিব মন্দিরে মা বিপদত্তারিণী ব্রত উদযাপন

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০২:৪৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৩:৩৫:২৯ পূর্বাহ্ন
শিব মন্দিরে মা বিপদত্তারিণী ব্রত উদযাপন
ওয়ারেন, ২৯ জুন : সমাজের মঙ্গল কামনা ও সংসার জীবনের সকল বিপদ-বিঘ্ন থেকে মুক্তির আশায় গতকাল ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শিব মন্দিরে অনুষ্ঠিত হলো মা বিপদত্তারিণী ব্রত। শিব মন্দির মহিলা ভক্ত পরিষদের উদ্যোগে আয়োজিত এই পূজায় অংশ নেন অনেক নারী ভক্ত।
উপোস থেকে মা ও মেয়েরা মন্দিরে উপস্থিত হন পূজার্চনার জন্য। তারা ফুল-ফল, লাল সূতো, পান, দূর্বা, নানা ফলমূল ও মিষ্টান্ন দিয়ে নিখুঁতভাবে সাজানো নৈবেদ্য অর্পণ করেন দেবীর চরণে।  বিপদত্তারিণী পুজায় পৌরহিত্য করেন মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু। পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন। এরপর পূজিত লাল সুতো ছেলে-মেয়েদের হাতে বেঁধে দিয়ে তাঁদের বিপদ থেকে রক্ষা ও সার্বিক মঙ্গল কামনা করা হয়। এই রীতি মা বিপদত্তারিণীর আশীর্বাদ প্রার্থনার এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
বিপদত্তারিণী ব্রত হিন্দু সমাজের একটি প্রাচীন ও শ্রদ্ধেয় ব্রত, যা বাংলার ঘরে ঘরে মহিলারা গভীর ভক্তিভরে পালন করে থাকেন। বিশ্বাস করা হয়, এই ব্রতের মাধ্যমে মা বিপদত্তারিণীর কৃপায় পরিবার-পরিজনদের জীবনে সুখ, শান্তি ও সুরক্ষা নেমে আসে।
পূজার আয়োজন ঘিরে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক পরিবেশ। পাঁচালী পাঠ, শ্রীনাম সংকীর্তন এবং ধূপ-ধুনোর স্নিগ্ধ সুবাসে এক অনন্য পবিত্র পরিবেশের সৃষ্টি হয়। নারী ভক্তদের এই আত্মনিবেদন ও ভক্তিভাবনা শুধু ধর্মাচরণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি নারী সমাজের ঐক্য, পারিবারিক মঙ্গল ও সামাজিক স্থিতির এক মূর্ত প্রতীক।
পূজার আয়োজন ও পরিচালনায় ছিলেন মহিলা ভক্ত পরিষদের নীলিমা রায়, রাজশ্রী শর্মা, সুস্মিতা চৌধুরী, শিল্পী পাল, চন্দনা ব্যানার্জি, চম্পা পুরকায়স্থসহ আরও অনেক ভক্তিমন নারী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ