আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

শিব মন্দিরে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসব আজ

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৩:২৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৩:২৩:৫০ পূর্বাহ্ন
শিব মন্দিরে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসব আজ
ওয়ারেন, ২৯ জুন : শ্রদ্ধা, ভক্তি ও আধ্যাত্মিক আবহে আজ ওয়ারেন সিটির শিব মন্দিরে পালিত হচ্ছে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস। শতবর্ষ পেরিয়ে গেলেও তাঁর জীবনদর্শন, আদর্শ এবং অলৌকিক শক্তির প্রতি ভক্তদের আকর্ষণ ও বিশ্বাস আজও অটুট। তাই এই বিশেষ দিনটিকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে দেখা গেছে গভীর উৎসাহ ও অংশগ্রহণের উদ্দীপনা।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে লোকনাথ বাবার বাল্যভোগ নিবেদন, পূজা ও রাজভোগ, গীতাযজ্ঞ, পুষ্পাঞ্জলি, হরি নাম সংকীর্তন এবং পরিশেষে মহাপ্রসাদ বিতরণ। 
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য লোকনাথ ব্রহ্মচারীর জীবন ও সাধনার স্মরণ এবং তাঁর শিক্ষাগুলি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া। আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবের মাধ্যমে ভক্তরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর আশীর্বাদ প্রার্থনা করেন যাতে জীবনের প্রতিকূলতাকে জয় করে শান্তি, প্রজ্ঞা ও ভক্তি অর্জন করা যায়।
উল্লেখ্য, লোকনাথ ব্রহ্মচারী ছিলেন এক প্রবাদপ্রতিম সাধক, যিনি ‘জীবিত লোকনাথ’ নামে পরিচিত ছিলেন। তাঁর বিশ্বাস ছিল, "যদি কেউ আমাকে ডাকে, আমি তার পাশে থাকি"—এই বাণী আজও ভক্তদের হৃদয়ে গভীর আস্থা জোগায়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকল ভক্ত ও সনাতন ধর্মালম্বীদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত এবং তাঁরা সবাইকে মন্দিরে উপস্থিত থেকে লোকনাথ বাবার আশীর্বাদ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড