আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

শ্রদ্ধা ও ভক্তিতে শিব মন্দিরে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০১:৪২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০১:৪২:৪০ পূর্বাহ্ন
শ্রদ্ধা ও ভক্তিতে শিব মন্দিরে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন
ওয়ারেন, ৩০ জুন : গতকাল রোববার নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে পালিত হয়েছে যুগাবতার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস। দিনব্যাপী আয়োজনে ছিল পূজা-অর্চনা, গীতাযজ্ঞ, কীর্তন, গীতা পাঠ, বাল্যভোগ, রাজ্যভোগ ও প্রসাদ বিতরণ।

সকালে অনুষ্ঠিত হয় বাল্যভোগ। বেলা ১২টায় পূজার্চনার পর মন্দিরের প্রধান পুরোহিত পূর্ণেন্দু চক্রবর্তী অপু’র পরিচালনায় শুরু হয় গীতাযজ্ঞ। এরপর ভক্তরা পরিবেশন করেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর অষ্টোত্তর শতনাম পাঠ। দুপুর গড়াতেই মন্দির প্রাঙ্গণ ভক্ত-অনুরাগীদের ভক্তিময় উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন ১৭৩০ খ্রিস্টাব্দে (১৮ ভাদ্র, ১১৩৭ বঙ্গাব্দ) কলকাতার উপকণ্ঠে চৌরাশি চাকলা নামক গ্রামে, এক ব্রাহ্মণ পরিবারে। পিতা রামনারায়ণ ঘোষাল ও মাতা কমলাদেবীর চতুর্থ পুত্র ছিলেন তিনি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন চঞ্চল প্রকৃতির, কিন্তু সঙ্গে ধর্মগ্রন্থ অধ্যয়নে আগ্রহী।

মাত্র এগারো বছর বয়সে পিতার আদেশে তিনি গুরু ভগবান গাঙ্গুলীর শিষ্যত্ব গ্রহণ করেন এবং উপনয়নের পর গৃহত্যাগ করে সাধনপথে যাত্রা শুরু করেন। দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় হিমালয়ের বরফঢাকা পরিবেশে তপস্যা করে তিনি সিদ্ধিলাভ করেন। অতঃপর বিভিন্ন তীর্থস্থান ও দেশ ভ্রমণ শেষে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদীতে ২৬ বছর অতিবাহিত করেন।
১৫০ বছর বয়সে, ১৯ জ্যৈষ্ঠ বারদীতেই তিনি দেহত্যাগ করেন। তাঁর জীবনদর্শন ও আধ্যাত্মিক সাধনার অনুপ্রেরণায় আজও লাখো ভক্ত তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে চলেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা