আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

পশ্চিম মিশিগানে ছোট বিমান দুর্ঘটনায় ১ জন নিহত

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০১:৩৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০১:৩৭:০২ পূর্বাহ্ন
পশ্চিম মিশিগানে ছোট বিমান দুর্ঘটনায় ১ জন নিহত
জিল্যান্ড টাউনশিপ, ১ জুলাই : পশ্চিম মিশিগানের অটোয়া কাউন্টিতে একটি ছোট  বিমান দুর্ঘটনায় একজন আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রবিবার সকাল ১০টা ৪৯ মিনিটে জিল্যান্ড টাউনশিপে অবস্থিত অটোয়া এক্সিকিউটিভ বিমানবন্দরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
অটোয়া কাউন্টি শেরিফের দপ্তরের ডেপুটিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, জরুরি বার্তার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং রানওয়ের কাছাকাছি একটি ছোট ফিক্সড-উইং বিমান দেখতে পান। বিমানে কেবল একজন আরোহী ছিলেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তদন্তকারীরা।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে তদন্ত চলছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) কাছে হস্তান্তর করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল যখন মাত্র এক সপ্তাহ আগেই সেন্ট ক্লেয়ার কাউন্টির একটি ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। সেই ঘটনায় চারজন সামান্য আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।
বর্তমানে বিমান দুর্ঘটনাটির সকল দিক বিশ্লেষণ করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি এবং পরিবারকে অবহিত করার প্রক্রিয়া চলছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি