আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

হবিগঞ্জের বধূ জাকিয়া জাহান এখন যুক্তরাষ্ট্রের মহামারি বিশেষজ্ঞ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১২:৫৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ১২:৫৬:৫০ অপরাহ্ন
হবিগঞ্জের বধূ জাকিয়া জাহান এখন যুক্তরাষ্ট্রের মহামারি বিশেষজ্ঞ
হবিগঞ্জ, ১ জুলাই : যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ-এ মহামারি বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেছেন বাংলাদেশি ডাক্তার জাকিয়া জাহান। গতকাল সোমবার (৩০ জুন) তিনি এই পদে যোগদান করেন। একজন নিবেদিতপ্রাণ জনস্বাস্থ্য পেশাজীবী হিসেবে ডা. জাহান জনস্বাস্থ্য, মাতৃ ও শিশুর স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, রোগ নজরদারি ও স্বাস্থ্য সমতা প্রতিষ্ঠায় সুদীর্ঘ অভিজ্ঞতা নিয়ে নতুন মিশনে যুক্ত হয়েছেন।
ডা. জাকিয়া জাহান বাংলাদেশের সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। পরে দ্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে মাস্টার অব পাবলিক হেলথ সম্পন্ন করেন এবং রিপ্রোডাকটিভ হেলথ রিসার্চ ইনস্টিটিউট থেকে ফেলোশিপ অর্জন করেন। তিনি শুধু তার কলেজ নয়, সিলেট বিভাগেরও গর্ব হিসেবে পরিচিত। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তিনি সম্মানজনকভাবে প্রতিনিধিত্ব করছেন। পেশাগত জীবনে ডা. জাকিয়া জাহান বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে যোগদান করে বাংলাদেশের সংক্রামক রোগ নজরদারি ও জরুরি প্রতিক্রিয়া কার্যক্রমে ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ ও প্রোগ্রাম মূল্যায়নে অবদান রেখেছেন।
এছাড়াও তিনি সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট বিডি ইনক, যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য সচেতনতা, কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং এবং কর্মসংস্থানমুখী পরামর্শ কার্যক্রমে নেতৃত্ব দেন। তিনি যুক্তরাষ্ট্রে নারীদের হরমোন-ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ছিলেন।যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ-এ মহামারি বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেছেন বাংলাদেশি ডাক্তার জাকিয়া জাহান। গতকাল সোমবার (৩০ জুন) তিনি এই পদে যোগদান করেন।
একজন নিবেদিতপ্রাণ জনস্বাস্থ্য পেশাজীবী হিসেবে ডা. জাহান জনস্বাস্থ্য, মাতৃ ও শিশুর স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, রোগ নজরদারি ও স্বাস্থ্য সমতা প্রতিষ্ঠায় সুদীর্ঘ অভিজ্ঞতা নিয়ে নতুন মিশনে যুক্ত হয়েছেন। ডা. জাকিয়া জাহান বাংলাদেশের সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।
পরে দ্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে মাস্টার অব পাবলিক হেলথ সম্পন্ন করেন এবং রিপ্রোডাকটিভ হেলথ রিসার্চ ইনস্টিটিউট থেকে ফেলোশিপ অর্জন করেন। তিনি শুধু তার কলেজ নয়, সিলেট বিভাগেরও গর্ব হিসেবে পরিচিত। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তিনি সম্মানজনকভাবে প্রতিনিধিত্ব করছেন। পেশাগত জীবনে ডা. জাকিয়া জাহান বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে যোগদান করে বাংলাদেশের সংক্রামক রোগ নজরদারি ও জরুরি প্রতিক্রিয়া কার্যক্রমে ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ ও প্রোগ্রাম মূল্যায়নে অবদান রেখেছেন।
এছাড়াও তিনি সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট বিডি ইনক, যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য সচেতনতা, কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং এবং কর্মসংস্থানমুখী পরামর্শ কার্যক্রমে নেতৃত্ব দেন। তিনি যুক্তরাষ্ট্রে নারীদের হরমোন-ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ছিলেন।
ব্যক্তিগত জীবনে, ডাঃ জাহান একজন গর্বিত মা। তাঁর দুই  পুত্রসন্তান রয়েছে। তাঁর স্বামী হবিগঞ্জের মনজুর চৌধুরী যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তিনি ডাঃ জাহান-এর সামাজিক উদ্যোগের সঙ্গে সব সময় যুক্ত থাকেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০