আমেরিকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প

ডেট্রয়েটে কিশোরকে গুলি, তদন্তে ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০১:৫১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০১:৫১:১৭ অপরাহ্ন
ডেট্রয়েটে কিশোরকে গুলি, তদন্তে ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
ডেট্রয়েট, ২ জুলাই : শহরের পূর্ব দিকে মাথায় গুলিবিদ্ধ হয়ে এক কিশোর মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছেন শহরের পুলিশ কর্মকর্তারা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল ৪টার দিকে সেন্ট অবিন ও লাফায়েট স্ট্রিটের কাছে। ডেট্রয়েট পুলিশ বিভাগের সপ্তম প্রিসিঙ্কটের কমান্ডার জেভন জনসন জানান, কিশোরের অবস্থা আশঙ্কাজনক এবং সে বর্তমানে তার জীবনের জন্য লড়াই করছে। জনসন, গুলির ঘটনাস্থলের কাছাকাছি এক মিডিয়া ব্রিফিংয়ে কথাগুলো বলেছেন।
তিনি বলেন, ঘটনাটি শহরের প্রজেক্ট গ্রিন লাইট অংশীদার এক ব্যবসা প্রতিষ্ঠানের সামনের এলাকায় ঘটেছে। প্রজেক্ট গ্রিন লাইট হল একটি অপরাধ প্রতিরোধ ও তদন্ত সহায়ক প্রযুক্তিগত উদ্যোগ, যেখানে সদস্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে উচ্চ-রেজোলিউশন ক্যামেরা ও আলোকসজ্জা স্থাপন করা হয় এবং পুলিশ বিভাগ সরাসরি সেই ভিডিও অ্যাক্সেস করতে পারে। “আমরা প্রজেক্ট গ্রিন লাইট ও আশপাশের অন্যান্য ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করছি,” বলেন কমান্ডার জনসন। একই সঙ্গে ঘটনাস্থলে তদন্ত ও তল্লাশি চলছে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্দেহভাজনের বিবরণ তদন্তকারীদের কাছে নেই বলে জানানো হয়েছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে মার্টিন লুথার কিং অ্যাপার্টমেন্টে ভুক্তভোগীর মাথায় গুলি করা হয়েছে।
তিনি গুলি চালানোর ঘটনা বা সন্দেহভাজনদের সম্পর্কে তথ্য থাকলে বিভাগের সপ্তম প্রিসিঙ্কটের গোয়েন্দা বিভাগের (313) 596-5740 এই নম্বরে ফোন করার জন্য অথবা DetroitRewards.tv-এ অনলাইনে বেনামী তথ্য জমা দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত