আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

সাউথফিল্ডে কুড়ালের আঘাতে ব্যাংক কর্মী আহত, ডাকাত গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০১:৫২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০১:৫২:৪৭ অপরাহ্ন
সাউথফিল্ডে কুড়ালের আঘাতে ব্যাংক কর্মী আহত, ডাকাত গ্রেপ্তার
সাউথফিল্ড, ২ জুলাই : মঙ্গলবার দুপুরে সাউথফিল্ডের নর্থওয়েস্টার্ন হাইওয়েতে অবস্থিত পিএনসি ব্যাংকে ডাকাতির সময় কুড়ালের আঘাতে এক মহিলা কর্মী আহত হন। পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
সাউথফিল্ড পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১২টা ৩৪ মিনিটে ৫৫ বছর বয়সী একজন ব্যক্তি কুড়াল নিয়ে ব্যাংকে প্রবেশ করেন এবং নগদ টাকা দাবি করেন। টাকা পাওয়ার পর তিনি কুড়াল দিয়ে এক মহিলা কর্মীর মাথায় আঘাত করেন এবং একটি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত কর্মীকে দ্রুত অগ্নিনির্বাপক কর্মীরা উদ্ধার করে হাসপাতালে সিয়ে যান, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
পুলিশ প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে শনাক্ত করেছে যে, সন্দেহভাজন ব্যক্তি ডেট্রয়েট থেকে সাউথফিল্ডে এসেছিলেন। দুপুর ১টা ৩৩ মিনিটে গ্রিনফিল্ড এবং জয় সড়কের কাছে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে। যারা এই ঘটনায় তথ্য সরবরাহ করতে পারেন, তারা সাউথফিল্ড পুলিশ বিভাগ (২৪৮) ৭৯৬-৫৫০০ অথবা মিশিগানের ক্রাইম স্টপার্স 1-800-SPEAK-UP নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর অফিস চার্জ গঠনের পর পুলিশ প্রধান এলভিন ব্যারেন এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত