আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩

বিএনপি ক্যালিফোর্নিয়ায় নেতৃত্বে হবিগঞ্জের মাসুদ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০২:৫৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০২:৫৬:৩১ পূর্বাহ্ন
বিএনপি ক্যালিফোর্নিয়ায় নেতৃত্বে হবিগঞ্জের মাসুদ
হবিগঞ্জ, ৩ জুলাই :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যালিফোর্নিয়া শাখার নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রেরের লস এঞ্জেলেস প্রবাসী, হবিগঞ্জের কৃতি সন্তান বদরুল আলম মাসুদ।
তিনি দীর্ঘদিন ধরে ক্যালিফোর্নিয়ায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। নতুন এ মনোনয়নের পর ক্যালিফোর্নিয়ার বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা তার এ পদে আসীন হওয়াকে স্বাগত জানিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বদরুল আলম মাসুদ সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বদরুল আলম মাসুদ বলেন, “দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি অবিচল থেকে প্রবাসে বিএনপির কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।” সম্প্রতি বদরুল আলম চৌধুরী শিপলুকে সভাপতি ও  এম ওয়াহিদ রহমানকে সাধারণ সম্পাদক করে ক্যালিফোর্নিয়া বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, বদরুল আলম মাসুদের মতো উদ্যমী ও সৎ নেতৃত্বের মাধ্যমে ক্যালিফোর্নিয়া বিএনপি ভবিষ্যতে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, বদরুল আলম মাসুদ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীরকোট গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বুয়েটের প্রতিষ্ঠাতা ভিসি ড. এম এ রশীদ তাদের বংশের কৃতিমান পুরুষ। এই পরিবারে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, শিক্ষক, কবি, সাহিত্যিক সহ অনেক গুণীজন জন্মগ্রহণ করেছেন। বদরুল আলম মাসুদ নিজ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে ছাত্রজীবন থেকেই জড়িত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস