আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

 তিতাসের সুপারিশে জনগণ বিক্ষুদ্ধ : নতুনধারা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৩ ১২:২১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৩ ১২:২১:১৬ অপরাহ্ন
 তিতাসের সুপারিশে জনগণ বিক্ষুদ্ধ : নতুনধারা
ঢাকা, ১৭ মে : গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১৭ মে প্রেরিত এক বিবৃতিতে চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী. ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, যুগ্ম মহাসচিব মনির জামান উল্লেখ করেন, তিতাসের গণবিরোধী সুপারিশে সরকার খুশি হলেও জনগণ বিক্ষুদ্ধ। ছাত্র-যুব-জনতা তিতাসের চেয়ারম্যানসহ এই প্রস্তাব প্রদানকারীদের প্রত্যাহারের দাবি জানাচ্ছে। একই সাথে তিতাস ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কে তেলবাজ গণবিরোধী-দুর্নীতিবাজ আমলাদের কালো হাত থেকে মুক্ত করারও আহবান জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য অতিতের সকল চেয়ারম্যান-এমডির চেয়ে বর্তমানরা আরো বেশি সাধারণ জনতাবিরোধী। তিনি কেবলমাত্র মাননীয় প্রধানমন্ত্রী-জ¦ালানি প্রতিমন্ত্রীর নেক নজর পাওয়ার  আশায় গণবিরোধী এই সুপারিশ করেছেন। গ্যাসের দাম ১ টাকাও বাড়ানো যাবে না। যদি দেশের মানুষের স্বার্থবিরোধী এই সিদ্ধান্তের পক্ষে কোন মন্ত্রী-এমপি-সচিব বা আমলা কথা বলে, তাদের ছবিও নাম সকল দুর্নীতিবাজদের তালিকার সাথে, তেলবাজ আমলাদের সাথে, গণবিরোধী ব্যক্তিদের সাথে তালিকা করে জাতীয় প্রেসক্লাবের সামনে থুথু নিক্ষেপের জন্য স্থাপন করা হবে। অতএব, গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে জনকল্যাণে নিবেদিত থাকুন, গ্যাস-বিদ্যুৎ- তেলের দাম কমাতে নিজেদের বেতনসহ সকল সুযোগ-সুবিধা নেয়া কমিয়ে দিন, দেশের জন্য ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে স্মরণিয় বরণিয়র তালিকায় থাকুন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা