আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
এলাকাবাসীর দাবি— পরিকল্পিত হত্যা, চুরির ছদ্মবেশে হামলা চালায় দুর্বৃত্তরা

হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত বড় ভাই

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:২২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:২২:৩৭ পূর্বাহ্ন
হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত বড় ভাই
হবিগঞ্জ, ৩ জুলাই :  শহরের চৌধুরী বাজারে হৃদয়বিদারক এক ঘটনায় চোরের ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বড় ভাই জয় দাস, যিনি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহত জনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছর এসএসসি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে শহরের  ডাকঘর এলাকাস্থিত দেয়ানত রাম সাহা বাড়ির মহব্বত মঞ্জিলের বাসিন্দা ব্যবসায়ী নর্ধন দাশের  বাসায় একদল চোর প্রবেশ করে। চুরির ঘটনা আঁচ করতে পেরে পরিবারের লোকজন চোরদের একজনকে আটকানোর চেষ্টা করলে, চোরেরা ধারালো অস্ত্র দিয়ে জনিকে ছুরিকাঘাত করে। বড় ভাই জয় দাস ছোট ভাইকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
দুই ভাইকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, “আমরা নিহত জনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ঘটনার তদন্ত চলছে এবং হত্যাকারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তবে এলাকাবাসীর দাবি, এটি শুধুমাত্র একটি চুরির ঘটনা নয়। তাদের ধারণা, পরিকল্পিতভাবে জনিকে হত্যার উদ্দেশ্যেই কিছু যুবক চোরের ছদ্মবেশে বাসায় প্রবেশ করে। তারা প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হবিগঞ্জের এ মর্মান্তিক ঘটনায় শহরের সর্বত্র চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনির অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক এবং প্রতিবেশীরা শোকাহত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী

নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী