আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন

হবিগঞ্জ শনি মন্দিরে অসুস্থ পুরোহিতের পাশে জি কে গউছসহ বিএনপি নেতৃবৃন্দ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:২৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:২৪:১৬ পূর্বাহ্ন
হবিগঞ্জ শনি মন্দিরে অসুস্থ পুরোহিতের পাশে জি কে গউছসহ বিএনপি নেতৃবৃন্দ
হবিগঞ্জ, ৩ জুলাই : হবিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার বাসিন্দা, শনি মন্দিরের সভাপতি ও প্রধান পুরোহিত দিলীপ আচার্য্য গুরুতর অসুস্থ। তাঁর চিকিৎসা ও শারীরিক খোঁজখবর নিতে আজ তাঁর বাসভবনে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুবসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জি কে গউছ ভাই অসুস্থ দিলীপ আচার্য্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। 
স্থানীয়রা জানান, জি কে গউছের এই মানবিক উপস্থিতি শুধু রাজনৈতিক নয়, একজন সামাজিক দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে তাঁর নৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ। অসাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও এই ঘটনাকে দেখছেন অনেকেই। অসুস্থ দিলীপ আচার্য্যর পরিবারের পক্ষ থেকে বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা