আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার

হবিগঞ্জ-সরাইল মহাসড়কের লাখাই অংশ সংযুক্তিতে টেকনিক্যাল কমিটি গঠন

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০২:৪৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০২:৪৬:৫২ অপরাহ্ন
হবিগঞ্জ-সরাইল মহাসড়কের লাখাই অংশ সংযুক্তিতে টেকনিক্যাল কমিটি গঠন
ঢাকা, ৩ জুলাই : হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়ক চারলেনে প্রশস্তকরন প্রকল্প থেকে ইতিপূর্বে বাদ দেওয়া লাখাই অংশকে পুনরায় সংযুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি 'টেকনিক্যাল কমিটি' গঠন করেছে যোগাযোগ মন্ত্রণালয়। গত ২৯ জুন ঢাকায় অনুষ্টিত এই প্রকল্প সংক্রান্ত 'প্রজেক্ট স্টিয়ারিং কমিটি'র এক বৈঠকে এই 'টেকনিকাল কমিটি' গঠন করা হয়। যোগাযোগ সচিবের অসুস্থতাজনিত অনুপস্থিতিতে বৈঠকে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব ডক্টর জিয়াউল হক। অতিরিক্ত সচিবকে প্রয়োজনে সরেজমিনে প্রকল্প এলাকা লাখাই সফর করার আহবান জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সম্প্রতি গঠিত লাখাই উপজেলার উন্নয়ন এডভোকেসি সংগঠন 'ইউনাইটেড ফর লাখাই'-এর উপদেষ্টা জালাল আহমেদ। তিনি বলেন, এই মহাসড়কের লাখাই অংশ চারলেনে সম্প্রসারণের বিষয়টি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এ বিষয়ে ইউনাইটেড ফর লাখাই-এর সমন্বয়ক শফিউল আলম সজল জানান, পূর্ব-সিদ্ধান্ত মোতাবেক আঞ্চলিক মহাসড়ক বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি প্র্র্রতিনিধি দল গত ৩০ জুন সংগঠনের উপদেষ্টা জালাল আহমেদ-এর কার্যালয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের উপস্থিতিতে উপদেষ্টা জালাল আহমেদ হবিগঞ্জ-সরাইল আঞ্চলিক মহাসড়ক বিষয়ক প্রজেক্ট স্টিয়ারিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব ড. জিয়াউল হকের সাথে কথা বলেন। জালাল আহমেদ দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে যত দ্রুত সম্ভব সরেজমিনে প্রকল্প সফরের আহ্বান জানান এবং প্রয়োজনে তিনি নিজে অতিরিক্ত সচিবকে নিয়ে প্রকল্প এলাকায় সফর করার আগ্রহ প্রকাশ করেন। ইউনাইটেড ফর লাখাই-এর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের জয়েন্ট-কোঅর্ডিনেটর এডভোকেট মোশাররফ হোসেন, এপিপি; সহকারী অধ্যাপক আতাউর রহমান অপূর্ব এবং এডভোকেট দেবাশীষ।
ইউনাইটেড ফর লাখাই-এর প্রধান সমন্বয়ক কাউসার মুমিন বলেন, হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল প্রকল্প থেকে লাখাই অংশ বাতিলের পর থেকেই 'ইউনাইটেড ফর লাখাই-এর পক্ষ থেকে আমাদের উপদেষ্টা জালাল আহমেদ বাংলাদেশ সরকারের যোগাযোগ উপদেষ্টার কার্যালয়ে ও যোগাযোগ সচিবের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আমরা স্থানীয় থানা ও জেলা পর্যায়ে আন্দোলনরত নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি এবং তাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে, আন্দোলন ও এডভোকেসি একই সাথে চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত লাখাইবাসীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে 'ইউনাইটেড ফর লাখাই' এভাবেই সামাজিক ও প্রশাসনিক এডভোকেসি অব্যাহত রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ