আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

ওয়ারেন পুলিশ ১৭৫ গ্যালন অ্যান্টিফ্রিজ রাস্তায় ফেলেছে এমন গাড়িকে খুঁজছে

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:০৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:০৭:২২ অপরাহ্ন
ওয়ারেন পুলিশ ১৭৫ গ্যালন অ্যান্টিফ্রিজ রাস্তায় ফেলেছে এমন গাড়িকে খুঁজছে
তদন্তকারীরা জানিয়েছেন, এই কালো ফোর্ড পিকআপ ট্রাকটি একটি ট্রেলারে অ্যান্টিফ্রিজ ভর্তি কন্টেইনার বহন করছিল/Warren Police Department

ওয়ারেন, ৩ জুলাই : একটি কালো রঙের পিকআপ ট্রাকের ট্রেলারে বহনকৃত তরল পদার্থ রাস্তায় ছিটকে পড়ে তৈরি করেছে পরিবেশগত উদ্বেগ। মঙ্গলবার ভোরে ওয়ারেন-ডেট্রয়েট সীমান্তের কাছে এইট মাইল রোডে এ ঘটনা ঘটে, যা রাস্তা ও আশপাশের এলাকার জন্য সাময়িক ঝুঁকি তৈরি করে।
পুলিশ জানিয়েছে, সকাল ৫টা ৪৫মিনিটের দিকে রাস্তার উপর ছড়িয়ে থাকা পদার্থের খবর পেয়ে জরুরি বিভাগ ঘটনাস্থলে পৌঁছায়। তারা দেখতে পান আনুমানিক ১৭৫ গ্যালন অ্যান্টিফ্রিজ ছড়িয়ে রয়েছে রাস্তাজুড়ে। ঘটনাস্থলেই একটি বড় প্লাস্টিকের পাত্র পাওয়া গেছে, যেটিতে কোনো কোম্পানির লোগো বা সনাক্তকরণ নম্বর ছিল না।
যদিও প্রাথমিক মূল্যায়নে পদার্থটি স্বাস্থ্য বা পরিবেশের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করেনি, তবে রাস্তা পরিষ্কার ও জরুরি সাড়া দেওয়ার খরচ হিসেব করে স্থানীয় কর্তৃপক্ষ ১০,০০০ ডলারেরও বেশি ক্ষতির কথা জানিয়েছে। ওয়েন কাউন্টি রোড কমিশনের কর্মীরা রাস্তা পরিষ্কার করার দায়িত্ব পালন করেন।
পুলিশের তদন্ত অনুযায়ী, অ্যান্টিফ্রিজ ছড়িয়ে পড়া শুরু হয় ভোর ৪টা ২০ মিনিটে, একটি কালো ফোর্ড পিকআপ ট্রাকের ট্রেলার থেকে। ট্রাকটি ভ্যান ডাইক অ্যাভিনিউ হয়ে উত্তরে স্টিফেন্স রোড-এর দিকে যাচ্ছিল। ট্রাকের পেছনে একটি বড় প্লাস্টিকের পাত্র ছিল যা থেকে তরল ছিটকে পড়ে এবং ট্রাকে একটি হলুদ খাঁচা ছিল বলে জানিয়েছে পুলিশ।
ওয়ারেন পুলিশ বিভাগ এই ঘটনায় সংশ্লিষ্ট ট্রাক বা চালকের পরিচয় শনাক্তে গোয়েন্দা বিভাগে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। কেউ কিছু জানলে অনুগ্রহ করে (586) 574-4771 নম্বরে ফোন অথবা raddis@warrenpd.org ইমেল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, এই ঘটনাটি মিশিগানে সাম্প্রতিক রাসায়নিক ছড়িয়ে পড়ার একটি নজির, এর আগে মে মাসে লিভোনিয়া-ফার্মিংটন হিলস সীমান্তে একটি ট্রাক ফেরিক ক্লোরাইড অ্যাসিড ছড়িয়ে দেয়, এবং দুই বছর আগে ফেন্টনে একটি ট্যাঙ্কার উল্টে যায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির